somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্সিকা ভ্রমণ (1): দিগ্বিজয়ী নেপোলিয়ানের জন্মস্থান আয়াজো

০৩ রা জুলাই, ২০০৬ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন প্রতিষ্ঠিত উকিল হিসেবে স্বাধীনতাকামী কর্সিকার শাসনতন্ত্র তৈরীতে হাত ছিল নেপোলিয়ান বোনাপার্টের বাবা কালের্া বোনাপার্টের। কিন্তু তারপরেও 1759 সালে শক্তিশালী ফ্রান্সের কাছে পরাভুত হয়ে সে স্বাধীনতার সপ্নকে বিসর্জন দিকে হয়।

কর্সিকার একজন ছোটাখাট জমিদার ছিলেন কার্লো বোনাপার্ট। ফ্রান্সের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে অগ্রনী ভূমিকা ছিল তার। এমনি এক বাবার তেরোজন সন্তানের একজন নেপোলিয়ান বোনাপার্ট একসময় ফ্রান্সেরই সম্রাট হয়ে সারা বিশ্বকে জয় করবেন, কেউ ভেবেছিল তখন ? কেউই ভাবতে পারেনি।

গরীব জমিদার সন্তানদের পড়াশোনার জন্যে ফ্রান্সের তখনকার রাজা মুল ভুখন্ডে বৃত্তির ব্যাবস্থা করেন। সেই সুবাদেই 1779 সালে আওটুনে সে সুযোগ পান দশ বছর বয়েসী নোপোলিয়ান ও তার ভাই জোসেফ। ফরাসী ভাষা শেখা তার তখন থেকেই শুরু হয়। প্রাথমিক স্কুল শেষ করে একমাত্র কর্সিকান হিসেবে ক্যাডেট স্কুলে যোগ দেন তিনি। প্রায় প্রতিটি বিষয়েই তার মেধার কারনে তখনই তিনি বিখ্যাত হতে শুরু করেন। তার নিজস্ব যোগ্যতার গুনেই 1785 সালে তার বাবার মৃত্যুর পর নেপোলিয়ান পরিবারের দ্বায়িত্ব তারই হাতে বর্তায়, যদিও তার বড়ভাই জোসেফেরই তা পাওয়ার কথা। মেধাগুনে নির্ধারিত সময়ের এক বছর আগেই অফিসার হিসেবে পড়াশোনা শেষ করেন তিনি। তরুন নেপোলিয়ানের বয়েস তখন মাত্র 16 বছর। 1786 সলে সেনাবাগিনীতে যোগ দিয়ে মা কে সংসারের ভারমুক্ত করার উদ্দেশ্যে এগারো বছর বয়েসী ছোটভাইকে নিজের কাছে এনে তার পড়াশোনার দ্বায়িত্ব নেন।

1789 সালে ফরাসী বিপ্লবের সময় অন্যান্য অফিনাররা সেনাবাহিনী ছেড়ে পালিয়ে গেলেও নেপোলিয়ান তা করেন নি। সেনাজীবনের নানা চড়াই উৎরাই পেরুতে হয় তাকে। ব্যটেলিয়ন প্রধান হিসেবে ব্যর্থ কর্সিকা থেকে সার্দিনিয়া আক্রমণের দ্বায়িত্বভারও তার হাতে বর্তায়। তার ভাই জোসেফ কর্সিকার স্বাধীনতা বিরোধীদের সাথে সহযোগীতা করায় পুরো নেপোলিয়ান পবিবারকেই কর্সিকা ছেড়ে নিতান্ত দরিদ্র অবস্থায় ফ্রান্সে পালিয়ে আসতে বাধ্য হয়।

নেপোলিয়ান ফরাসী বিপ্লবীদের পক্ষে থেকে নানা যুদ্ধে সাফল্য অর্জন করে সেনাবাহিনীতে দ্রুত পদোন্নতি লাভ করতে থাকেন। 1799 সালে আবার শক্তিশালী হয়ে ওঠা রাজতস্ত্রদের পরাভূত কবে প্যাবিস দখল করেন তিনি। তার এই সাফল্যের কারনে 1799 থেকে 1804 অবধি প্রথম ফরাসী কনসাল জেনারেল হিসেবে দ্বায়িত্ব পান। 2রা ডিসেম্বর 1804 সালে গনভোটে নেপোলিয়ানকে সম্রাট ঘোষনা করা হয়। 1815 সলের 22 শে জুন মৃত্যু হয় তার।

কর্সিকার আয়াজো শহরে নোপোলিয়ানের সেই বাড়িটি দেখতে গিয়েছিলাম, সেখানে তার জন্ম হয়েছিল। এটা কোন প্রাসাদ নয়, শহরের সাধারণ একটি দালানের কয়েকটি তলা মিলিয়ে একটা বাড়ী। ছোট একটি গলির সামনে। মিউজিয়াম হিসেবে সাজানো রয়েছে। সেখানে রয়েছে পুরোনে পারিবারিক আসবাবপত্র, বোনাপার্টের বিছানা, তার দ্বিতীয় স্ত্রী জোসেফিনের (ফ্রান্সের সম্রাজ্ঞী) পোষাক ও গহনা। এই লেখাটি ও নেপোলিয়নদের বাড়ীর কয়েকটি ছবি দিয়ে সুচনা করলাম আমার কর্সিকা ভ্রমণ কাহিনীর ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×