ব্লগের সবাইকে দেখি, চোর ভাইকে খুব ঠেস দিয়ে কথা বলেন। চোর হলেও লোকটার ভাল মন আছে তা টের পেয়েই আমার এই চোরবন্দনা। আশা করি চোর ভাইএর মন ভাল হবে এতে।
আপনারাও ইচ্ছে করলে এই চোরবন্দনায় যোগ দিতে পারেন ও বন্দনাটিকে আরো সমৃদ্ধশালী করতে পারেন।
চোর ভাই সদাশয়, সজ্জন অতি
চুরি যদিও করেন, করেন না ক্ষতি।
দিল সাদা মন সাদা, হাত শধু কালো
কালো হাতেই হাতড়ান, মন অতি ভালো।
চোরের রহস্যরস, বড় বেশী মিঠা
যেন শীতের সকালে, গরম ভাপা পিঠা।
ডাকাতের দেশে বড়, এই বড় লাজ
এ দেশেতে চোর ভাল, চোরই মহারাজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




