somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্তাবধায়ক সরকার: আমাদের ঠুলি পড়া চোখের সামনের সোনার হরিণ!

২২ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি গনতান্ত্রিক দেশেই নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠানো হয়। এটাই গনতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচিতরা সরকার গঠন করেন বা রিরোধী ভুমিকা পালন করেন। সংসদে উত্তপ্ত আলোচনা ও আইন পাশের মাধ্যমে দেশের মঙ্গলে অংশীদার হন। এদের মুল ভুমিকা হচ্ছে দেশ ও দশের সেবা।

প্রতিটি নির্বাচনই একটি ব্যয়বহুল প্রক্রিয়া। সুতরাং প্রতিটি নির্বাচনের পরই বাজনৈতিক দলগুলো কোন কোন ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা অন্যথায় পারস্পরিক কোয়ালিশানের মাঝে সরকার গঠনে প্রয়াসী হয়। সরকারী কোষাগার ভেঙ্গে আরেকটি নির্বাচন যে ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে, সে ভয়টুকু তাদের ভেতরে রয়েছে। সুতরাং হাসিনা খালেদার মতো কামড়াকামড়ি না করে দলগুলো নিজেদের মাঝে আপোসের মাধ্যমে সরকার গঠন করতে বাধ্য হয়। জার্মানীতেও সোস্যাল ডেমোক্রাট ও রক্ষনশীলরা কোয়ালিশান করে সরকার গঠন করতে বাধ্য হয়েছে।

তার পাশাপাশি আমাদের দেশে কি ভয়ংকর চেহারা ! রাজনৈতিক দলগুলোর কোন নীতিবোধ নেই। রাজনৈতিক নেতাদের ভেতরে সামান্যতমও সততাবোধ নেই। এদেরকে মানবিক ও সাংবিধানিক আইনের কাঠগড়ায় দাড় করানো হলে একেকজন একেকটি জঘন্য অপরাধী হিসেবেই প্রমানিত হবে। এরা তা নিজেরাও জানে বলে একটি দলের প্রতি আরেকটি দলের বিশ্বাস ও শ্রদ্ধাবোধও নেই। তা নেই বলেই নির্বাচনের আগে তত্তাবধায়ক সরকার গঠন করতে হয়। এ তত্তাবধায়ক সরকারের পেছনে কত কোটি কোটি টাকা খরচ হয়, তা কেউ কখনো ভেবে দেখেছেন কি? এই সোনার হরিণের পোষা আমাদের দেশের মতো একটি গরীব দেশের বিপন্ন অর্থনৈতিক কাঠামোকে আরো বেশী দেউলিয়া করে। কিন্তু আমাদের তাতে কোন আপত্তি নেই। আমরা তাই এই সোনার হরিনের কাধে ভর করে আরেকটি চোর গনতান্ত্রিক সরকারকে নির্বাচন করে মহা আনন্দিত হই। নিজেদেরকে অসহায় শিকারের মতো তাদের সামনে সমর্পন করি। আমি জানি না পৃথিবীর আর কোন দেশে এই তত্তাবধায়ক সরকার প্রথা প্রচলন আছে কি না বা একটি দেশের গনতান্ত্রিক কাঠামোতে এই তত্তাবধায়ক সরকার কোন ইতিবাচক প্রভাব আনতে পেরেছে কি না। রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সততায় অবিশ্বাসী। তার তার জের টানতে হচ্ছে আমাদের দেশের মতো গরীব দেশের গরীব মানুষের।

ক'ুদিন আগে এক ব্লগার সামরিক শাসন এর প েকথা বলে অনেক গালাগালি খেয়েছেন। একটি গনতান্ত্রিক দেশের নাগরিক হয়ে এমন এত দাবী গালাগালিরই যোগ্য। আমি নিজেও দিতাম যদি আমাদের দেশের গনতন্ত্রের উপর সামান্যতম শ্রদ্ধাবোধ থাকতো। যারা দিয়েছেন তাদের নিশ্চয়ই এ শ্রদ্ধাবোধটুক রয়েছে। তাদের এ শ্রদ্ধাবোধের উৎস জানা থাকলে আমি নিজেও আনন্দিত চিত্তে তাদের সাথে যোগ দিতাম। আমার জানা নেই বলে সেই ব্লগারের বক্তব্যের বিরোধী হয়েও তাকে গালাগালি দিতে দ্বিধা বোধ করি। সেই সাথে এটুকুও টের পাই যে, তার এই বক্তব্য সামরিক শাসনের তার ভালবাসা থেকে সৃষ্ট নয়, বরং এক রাজনৈতিক হতাশা থেকে সৃষ্ট। এবং এই হতাশা যে একেবারেই অমুলক নয়, তা আর কোন প্রমাণের অপেক্ষা রাখে না।

কোন রাজনৈতিক দল ও পথকে সমর্থন করা যাবে কি না, তা নির্ভর করে রাজনৈতিক নীতিবোধ ও লক্ষ্যের উপর। নীতিবোধ ও তার নির্ধারণ সেখানেই স্থান পায় যেখানে সততার উপস্থিতি বিদ্যমান। আমাদের দেশের রাজনীতিতে সে সততার কোন ছিটেফোটাও নেই। রাজনৈতিক নীতিবোধ সেখানে একেবারেই কোনঠাসা । সুতরাং আমাদের দেশের রাজনীতি শুধুমাত্রই লক্ষ্যের রাজনীতি ও সে লক্ষ্য অসৎ। সেখানে সমস্ত রাজনীতিবিদরাই সমান পাপে পাপিষ্ঠ। সেখানে এই সোনার হরিন পোষা চোখে ঠুলি লাগানো নয় কি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×