মিউনিখে শরত: ঋতু আর রঙের হোলীখেলা
০১ লা নভেম্বর, ২০০৬ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিলেতে সাড়ে সাতশো দিন পড়েছিলাম অনেক আগে। ড: আবদুল হাই সেখানে ইওরোপে ঋতু পরিবর্তন নিয়ে বিস্তারিত লিখেছিলেন। আমাদের মতো ষড় ঋতুর সমাহার ওখানে নেই। তবে এই ছয় ঋতুর পরিবর্তন কখনো কখনো টেরই পাওয়া যায়না। ইউরোপে চারটি ঋতু। গ্রীস্ম, শরত, শীত আর বসন্ত। এই চারটি মাত্র ঋতু হলেও এরা বেশ জানান দিয়ে আসে। তাপ ও আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও তার পোষাক পাল্টায়।
শরতকালীন সময় এখন মিউনিখে। একমাস পরেই শীত নেবে তার জায়গা। তার প্রস্তুতিতে প্রকৃতি এখন মহাব্যস্ত। গত গ্রীস্মের পাতা তাদের সবুজ রঙ পালটে লাল, হলুদ বিভিন্ন রঙের পোষাক পড়েছে। মাঝে মাঝে দমকা বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে ওদের। মাটিতে, ঘাসের গালিচায় ঝরা পাতার মর্মর আলাপ। একমাসের মাঝেই একেবারে ন্যাড়া হয়ে যাবে গাছপালা। পাতার বদলে গাছের গায়ে জায়গা নেবে তুষার।
শরতের কিছু ছবি তুললাম মিউনিখের ১৯৭২ এর অলিম্পিক ভিলেজের আশেপাশে। তার কিছু আপনাদের জন্যে আপলোড করলাম ব্লগে। পাহাড় এখানে কৃত্রিম। এর নীচে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এ শহরের ধ্বংসাবশেষ। এখন এখানে সারাদিনের কাজের ক্লান্তি শেষে অবকাশ খোঁজে শহরবাসী। এ পাহাড়ের গায়ে পুরু ঘাসের গালিচা, আর বড় বড় সবুজ গাছের ছায়া এর নীচের জঞ্জালকে পুরোপুরিই আড়াল করে দিয়েছ। হয়তো জার্মানদের মতো কর্মঠ, গ্রকৃতিসেবী জাতির পক্ষেই এ সম্ভব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একশততম পোস্ট!আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।...
...বাকিটুকু পড়ুন
কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়...
...বাকিটুকু পড়ুনএকসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।

বাস্তবতার নিরিখে আমাদের সমাজে...
...বাকিটুকু পড়ুন
শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে...
...বাকিটুকু পড়ুন
কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী...
...বাকিটুকু পড়ুন