somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের অনুশাসনে রাষ্ট্র নয়, রাষ্ট্রের অনুশাসনেই ধর্মের স্থান

১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম যদি কোন রাষ্ট্রচালনার মাধ্যম হয়, তাহলে সে রাষ্ট্রকে আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আখ্যা দেয়া যেতে পারে না। আধুনিক গনতন্ত্র পুরোপুরি রাষ্ট্র ও ধর্মকে আলাদা ভাবে দেখে। দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মের, চিন্তার নাগরিককে তাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সহায়তা করা, তাদের মাঝে পারস্পরিক যোগাযোগকে শক্তশালী করা সে রাষ্ট্রের এক উল্লেখযোগ্য দ্বায়িত্ব। এ দ্বায়িত্ব পালন করার পথে এক একটি অতি জরুরী শর্ত হচ্ছে রাষ্ট্রর নিরপেক্ষ দৃষ্টিকোন । 'ইসলাম শুধু ধর্ম নয়, রাষ্ট্রচালনারও পদ্ধতি' যেসব মৌলবাদী মুসলিমরা এই দাবী করে থাকেন, তারা এ দাবী গনতান্ত্রিক নিয়মের কোন তোয়াক্কা না করেই করেন। এতে যে ভিন্নধর্মীয় একই দেশের নাগরিকের মানবিক ও রাষ্ট্রীয় অধিকারকে পায়ে দলা হচ্ছে, ধর্মীয় অনুভুতির প্রাবল্যে তারা সে কথাটি মনেই রাখেন না।

সুক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে, এই সব মৌলবাদীরা ধর্মে নৈতিক ও আত্মিক প্রসারের চেয়ে সম্প্রসারণবাদকেই বেশী জরুরী হিসেবে দেখেন। আর তাদের এই সম্প্রসারণবাদী চিন্তাকে কাজে পরিনত করা জন্যে তারা যে কোন পথ নিতে দ্বিধা বোধ করেন না। যে মানবতার প্রতিষ্ঠার জন্যে তাদের এই ধর্ম, তারা তা ভুলে গিয়ে নিজেরাই জিহাদের ভড়ঙএ জল্লাদ হয়ে যান। স্বাধীনতা ও স্বাধীনতার পরের জামাতে ইসলামী, বিভিন্ন চরমপস্থী ধর্মীয় দল, 'বাংলা ভাই' এই উন্মাদনার প্রত্যক্ষ প্রমান রেখে গেছে বা এখনও রাখছে। এসব দেখার পরও কিছু কিছু লোকের বোধোদয় হয়না। তারা পৃথিবীর বিভিন্ন দেশের গনতান্ত্রিক ছায়ায় বাস করে, সেখানকার সবরকম প্রাপ্ত সুবিধা ভোগ করে সে গনতান্ত্রিক অধিকারকেই ধ্বংসের সপ্ন উন্মাদ। এদের মুখে হাসি, চেহারায় মোলায়েম ভাব থাকলেও চোখের দৃষ্টিতে এরা এক একটি ধূর্ত, বিষাক্ত সাপ। যে জামাতে ইসলামী আমাদের মুক্তিযুদ্বের প্রতিপক্ষ, যে জামাতে ইসলামী রাজাকার, আলবদরের স্রষ্টা, যাদের হাতে ধর্ষিত আমাদের দেশের অগুনতি মা-বোন, সে জামাতে ইসলামের বিরূদ্ধে কোন সমালোচনায় তারা সাপের মতো হিসহিসিয়ে প্রতিবাদ জানায়।

কোরানে রাষ্ট্রধর্ম ইসলাম বা ইসলামী শাসনতন্ত্রের কোন উল্লেখ নেই। মহানবী নিজেও এমন কোন নির্দেশ দিয়ে যাননি। তাঁর মৃত্যুর আগে প্রশাসনিক প্রশ্নে তার কোন উত্তরাধীকারীর নামএ বলে যাননি। অথচ ধর্মের নাম কিছু কিছু ভন্ড নিজেদের স্বার্থোদ্ধার ও রাজনৈতিক প্রভাব অর্জনের লোভে বিভিন্ন অপব্যখ্যায় এসব ধারণা তৈরী করে সাধারন মানুষের মানবিক অধিকারকে বিঘ্নিত করার ষড়যন্ত্রে মত্ত । এদের সাথে জর্জ বুশের তথাকথিত ধর্মযুদ্ধের ধর্মীয় পার্থক্য থাকলেও নীতিগত কোন পার্থক্য নেই। এদেরকে প্রতিহত করা ধার্মিক, অধার্মিক, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে প্রতিটি বিবেকবান মানুষের কর্তব্য। প্রতিটি মানুষের মানবিক অধিকার তখনই স্বীকৃত হতে পারে, যখন ধর্মের অনুশাসনে রাষ্ট্র নয়, রাষ্ট্রের অনুশাসনে ধর্মের স্থান হয়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:০৫
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×