somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন বিধাতা শক্তিশালী ?

২৩ শে নভেম্বর, ২০০৬ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালকে গামছায় বেঁধে মাঠে যায় একজন কৃষক। কৃষানীর শরীরের ওম তখনও একটু একটু লেপ্টে রয়েছে গায়ে। হালকা হালকা শীত সে শরীর না ছুলেও বুকের ভেতরে ঠিকই কাপুনি ধরায়। কৃষানীও বিছানা ছেড়ে আগুন ধরায় উনুনের শরীরে। মায়ের অাঁচলের আড়ালে সোহাগ খোজে একমাত্র শিশুপুত্র। পরমুহুর্তেই মায়ের শীর্ণ স্তনের ধারায় অপরিতৃপ্ত ক্রন্দন।

কৃষক লাঙ্গল চালায় মাঠে। শুকনো শক্ত মাটিতে আটকে যায় লাঙ্গলের ফলা। কৃষকের শরীর থেকে চুইয়ে পড়া ঘাম সে মাটিকে নরম করে। তাতে আবার সচল হয় লাঙ্গল। আরো ঘাম ঝরে, আরো নরম হয় মাটি।

নিজের জমি নেই কৃষকের। পরের জমিতে তার ঘাম আর রক্ত ঝলিয়ে ফসল ফলায়। ফসলের সিংহভাগ যায় জমির মালিকের ভাগেই। কৃষকের কাটে আধপেটা দিন। রাতে ছেড়া কাথার আড়ালে যখন কৃষক কৃষানী ও তাদের শিশুসন্তান ক্ষুধা তৃষ্ণায় কাপলেও বিধার আরশ কেঁপে ওঠে না। বিধাতার নেকী বান্দা জোতদার খলিলুল্লার বাড়িতে নতুন ধানের মৌ মৌ গন্ধে আঘ্রানিক আনন্দ, বিধাতা সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসিতে বিভোর হয়ে আরেকটু আরামে নড়ে চড়ে বসেন তার গদীতে।

বড়ই নেকী বান্দা খলিলুল্লা। গ্রামেরই আরেক কৃষককে ভুমিহীন করে মসজিদ তৈরী করিয়েছে গ্রামে। তাদের পেটে আধবেলা জুটুক বা না জুটুক, একটি মসজিদ তো হলো সবার। খলিলুল্লা আরেকটি নেকী কাজ করেছে। চারটি বিয়ে করে সুন্নত পালন করেছে অক্ষরে অক্ষরে। চারজন বাপকে উদ্ধার করেছে কন্যাদায় থেকে। তার নেকীর সমাচার আল্লাহর আরশ ছাড়িয়ে আরো বিস্তারিত। প্রতি নির্বাচনের আগে প্রতিটি বড় বড় দল থেকে ডাক আসে তার। খলিলুল্লাও সে দলের একটিকে বেছে ক্ষমতার ঘোড়ায় টগবগে সওয়ারী হয়। এমন টগবগে সওয়ারী বান্দাকে কি বিধাতা না ভালবেসে পারেন ?

পরদিন আবার মাঠে যাওয়ার জন্যে তৈরী কৃষক। রাতে বৃষ্টি হয়েছে একপশলা। বিধাতাকে ধন্যবাদ জানায় কৃষক। আজ নরম থাকবে মাটি, ঘাম ঝরবে কম। শীর্ন হাত তুলে মোনাজাত করে কৃষক। ছেলেও বাবার দেখাদেখি হাত তোলে কিছু না বুঝেই। মা বাবার চেহারায় পরিতৃপ্ত হাসি। মাঠে পৌছে কৃষক আরেক বিধাতা খলিলুল্লার লোকজনের দেখা পায়। কৃষকের ঘামে গতবারের ফসলে তৃপ্ত নয় খলিলুল্লা। আরেক কৃষককে জমি বর্গা দিয়েছে, যে হয়তো ঘামের সাথে রক্তও ঝরাতে পারে।

কোন বিধাতা শক্তিশালী ? জোতদার খলিলুল্লা নাকি আমাদের সাত আসমানের মহাসনে আসীন বিধাতা ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×