আমি দরজার সামনে খাতা কলম নিয়ে লিখছিলাম। সকাল থেকেই অাঁকিবুকির চেষ্টা আমার অথচ এ অবধি কোন আচড়ই টানতে পারিনি। ও এসে বলল,
- জায়গা দাও, বেরুর এক্ষুনি।
আমি বল্লাম,
- লেখাটি শেষ করে নিই,তারপর একসাথেই বেরুই দু'জনে।
- না আমার সময় নেই একেবারেই।
- লেখাটিও আমাকে শেষ করতে হবে।
- করো, কিন্তু আমাকেও বেরুতে দাও।
- একটুও অপেক্ষা করবে না?
- না।
আমি জায়গা করে দেবার পর ও ঘর থেকে বেরিয়ে গেল। একবারও পিছু ফিরে তাকাল না। আজ অবধি নয়।
আমার লেখাটিও শেষ অবধি অসমাপ্তই রয়ে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
