সাংবিধানিক সংলাপ আর,
সাংবিধানিক মোড়কে আঁকা-
সাংবিধানিক ভালোবাসা!
যত্নআত্যি নিত্যদিনই মাত্রাতিক্ত বাড়াবাড়ি।
সয়ংম্বরা ভালোবাসায় সহজপাচ্য দিন,
অনুবিক্ষনে তাড়িত প্রজাপতি নিবন্ধ।
ছোটক্লাশে ব্যাঙ একেছি যে যত্নে
প্রাণীবিদ্যার খাতায়,
আজ সে যত্নে তোমাকে আঁকলে,
আয়নায় তুমিই সবচে' সুন্দরী প্রেয়সী।
সময় পালটায় যতো,
পালটায় মোহনার রং!
'মেঘ না চেয়ে জল পেয়ে' কি
চাতকের সুখ?
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৭ ভোর ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



