somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্পৃশ্য ঘোড়ার পিঠে যুদ্ধযাত্রা

২১ শে এপ্রিল, ২০০৬ ভোর ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের অভ্যাস রয়েছে সুযোগ পেলেই পান্তাভাতে ঘি মেশানোর। তা না হলে কোথায় ইরাকে প্রিজনার এবিউজ, আর কোথায় পাশ্চাত্যে খোলামেলা সংস্কৃতি! ইরাকে প্রিজনার এবিউজ এর দ্বায়িত্ব পুরোপুরিভাবে আমেরিকান সৈন্যদের হাতে বর্তায়, ও সার্বিকভাবে যে কোন যুদ্ধের বিভৎসতার প্রকাশ। এর সাথে পাশ্চাত্য সভ্যতার সম্পর্ক আনার অর্থ হচ্ছে উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে চাপানোর।

পুরোপুরি সেক্সের কারনে যে সব ছবি করা হয়, তার কথা বলছি না। তার বাইরে ভাল ভাল ছবিতে ছবির কাহিনী অবলম্নন করেই সেক্সের দৃশ্য আসে। এর একটা শৈল্পিক মানদন্ড রয়েছে। এই নগ্নতা শুড়শুড়ি দেয় না, বরং কাহিনীর গভীরতায় ডুবে যেতে সাহায্য করে। তরে দর্শকদের মস্তিষ্কের গঠন চোখের দৃষ্টিকে প্রভাবিত করে বলে সবার এ ধরনের ছবি না দেখাই ভাল। মস্তিষ্কের গঠন শিল্পিত হলে শিল্পরসই আগে চোখে পড়বে, নগ্নতা নয়।

নগ্নতা মনেই যৌনত্তোজনা নয়। তবে তা বোঝার মতো চেতনা আমাদের সমাজে এখনও তৈরী হয়নি। হতেই যে হবে, এমন কোন কথাও নয়। কারন আমাদের সাংস্কতির চিন্তা ও চলন আলাদা। হয়তো সেকারণেই এ ধরনের চিত্র আমাদের এখানে শৈল্পিক সমৃদ্ধি আনে না। সুতরাং এর প্রয়োজনও আপাতত: নেই। কিন্তু তার বদলে যে পোষাক ও অংগভঙ্গী আমাদের দেশের ছবিগুলোতে প্রতিনিয়ত দেখা যায়, তা ভয়াবহ কুরুচিরই সাক্ষর বহন করে।

ঢালিউডি, বলিউডি ছবিগুলোর কুৎসিত, নোংরা অংগভঙ্গীর প্রেম, নাচ বরং অনেক বেশী নোংরা। এথানে নেই কোন শিল্পের চিহ্ন, নেই কোন চিস্তার গভীরতা। অথচ ধার্মিক বাঙ্গালীদের ঘরে ঘরে, যারা পাশ্চাত্য দেশে বাস করে, পাশ্চাত্যের দেয়া সুবিধাদি ভোগ করে, পাশ্চাত্যকেই অস্বীকার করেন, এই ঢালিউডি, বলিউডি ছবিগুলোর নাচই সকাল থেকে গভীর রাত অবধি চলে। আমি ইচ্ছে করেই ধার্মিক বাঙ্গালীদের কথা বলছি, কারন তাদের ঘরেই এই অবস্থার সার্বক্ষনিক বিরাজ। ঘরের ভেতরেও হিজাব পড়া মহিলা আপ্যায়ন করছেন অন্য হিজাবীদের, তাদের স্বামীরাও রয়েছেন- আর ভিডিওতে চলছে বোম্নের ছবির ধুন্দুমার নাচ। শিাক্ষা, সমাজের সাথে যাদের সমান্যতমও আদানপ্রদান রয়েছে, তাদের ঘরে এ ধরনের চিত্র সচরাচর দেখা যায়না।

প্রিন্সেস ডায়নার শেষকৃত্যের সময় লন্ডনের এমনি এক বাঙ্গালী বাড়ীতে ছিলাম। সকাল থেকে সন্ধ্যা অবধি টিভিতে এরই বর্ননা চলছে। আমার বিরক্ত লাগছে, কিন্তু সবাই একসাথে মিলে তাই দেখে চলছে। যখনই তার মরদেহ একটি চার্চে নেয়া হলো, ইউরোপীয় কাসিক্যাল বাজনা বাজানো হলো, বন্ধ করে দেয়া হলো টিভি। কারণ, বিধর্মী চার্চের দৃশ্য ও বাজনা নাজায়েজ। এই হচ্ছে আমাদের ধার্মিক বাঙ্গালী সমাজের দ্বিমুখী চরিত্র।

প্রত্যেক সমাজেই ভাল মন্দ রয়েছে। আমরা অনেকেই আমাদের নিজেদের সমাজ ছেড়ে পাশ্চ্যাত্যের সমাজে বাস করাটা লোভনীয় মনে করি। সে সমাজ যাদি এতই খারাপ হয়, তার গ্রহনযোগ্যতা যাদ এতই কম হয়, তাহলে আমরা কেন তা করি ? আমরা নিজেদের সমাজে বাস করে সে সমাজকে গালি দিই, অন্য সমাজে বাস করেও তার অন্যথা করি না। আমরা নতুন সমাজে এসে সে সমাজকেই অচ্ছুত ভেবে নিজেদেরকেই গ্যেটোভুক্ত করি। সামাজিক আদান প্রদানকে এড়িয়ে চলি ভয়ে। অথচ সামাজিক আদান প্রদান শুধুমাত্র নেবার নয়, দেবারও। তার দাবী কি অন্য সমাজেও আমাদের কাছে নেই?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×