somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বঙ্গ" আর "বাঙ্গালী" শেকড়ের খোঁজে , নরগোষ্ঠীর বিচারে বাঙ্গালী "ভেডডিড জনগোষ্ঠী"

০৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বঙ্গ" আর "বাঙ্গালী" শেকড়ের খোঁজে 

অ্যাস্ট্র এশিয়াটিক ভাষা গোষ্ঠীর  প্রথম প্রবেশ পথ এই "বরেন্দ্র অঞ্চলের" মধ্য দিয়ে বাংলাদেশে 


তাদের হাতেই গোড়াপত্তন এই বঙ্গে আসা বাঙ্গালীর চাষবাস আর বন্দর নগরী স্থাপনের । 
তারপর একটু একটু করে  ছড়িয়ে  যায় সমস্ত বাংলাদেশে।   আর পশ্চিম বাংলায় তথা সমস্ত  বঙ্গে । 

তারা কোন নরোগোষ্ঠীরঃ

নরগোষ্ঠীর বিচারে পুণ্ড্র রা "ভেডডিড  নরগোস্টির" । দক্ষিণ ভারত, শ্রীলঙ্কার ভেদ্দারা এবং দাক্ষিণাত্য অঞ্চলের মানুষ এই শ্রেণি ভুক্ত। 

নরগোস্টি প্রবাহ সম্বন্ধে যিনি গবেষণা করেছেন তার নাম "ব্যারন ফন আইকস্টেডট" ,যিনি পুরো  ভারত বর্ষ জুড়ে মানুষের শরীর পরিমিতি গণনা করে এই আলোকপাত করেছেন। তাঁর গবেষণা একান্ত বিজ্ঞান সম্মত পদ্ধতি । যা সর্বজন  স্বীকৃত ।  

তাঁর মতে ভেডডিড জনগোষ্ঠী আকৃতিতে বেঁটে খাটো , গায়ের কালো রং,  লম্বাকৃতি মাথা এবং  কিছুটা চওড়া নাক। বিগত কয়েক হাজার বছরে পীতাভ মঙ্গলীয় এবং গৌড় বর্ণের আর্য ও  অন্যান্য রক্তধারার সাথে সংমিশ্রণে একটা অভিনব সংকর জাতিতে পরিণত হয়েছে।

তবে অস্ট্রিক  জাতি গোস্টির রক্ত সবার  মধ্যে থেকে গেছে।  তা থেকে কেউ বিচ্ছিন্ন নয়।
 
ডক্টর ম্যাকফারলেন, মীনেন্দ্রনাথ বসু,শশাঙ্ক শেখর প্রভৃতি কয়েকজন গবেষণা করে পান এই বঙ্গের হীন্দু মুসলমান, উচ্চবর্ণ,  নিম্মবর্ণ  সব মানুষের একই ডি এন এ ,  অর্থাৎ একই রক্ত বৈশিষ্ট্য । 

বাঙ্গালী ব্রাম্ভন হউক আর নিন্ম বর্ণের মানুষই  হউক ,হিন্দু বা মুসলমান সবার জিন গত বৈশিষ্ট্য এক । 


তবে আজও বরেন্দ্র অঞ্চলে বেশির ভাগ মানুষের মধ্যে প্রাচীন পুণ্ড্র বা ভেডডিড জাতীর আকৃতিগত মানুষ চোখে পড়ে যা কিনা প্রকট ভাবে বিদ্যমান। যা থেকে বুঝা  যায় এই বরেন্দ্র অঞ্চল দিয়েই বাঙ্গালীর পূর্ব পুরুষ এই বঙ্গে প্রবেশ করেছিল । 

আর্য সভ্যতা আসার আগে এই একই নরগোষ্ঠীর মানুষ প্রাচীন অঙ্গ,বঙ্গ,কলিঙ্গ, পুণ্ড্র, এবং সূক্ষ্ম অঞ্চল সহ ভারতের বিভিন্ন স্থানে বসবাস করতো। 

ভৌগোলিক বিচ্ছিন্নতার কারনে ভিন্ন ভিন্ন জনপদে তারা ভিন্ন নামে পরিচিতি লাভ করে। 

আর্য রা যতটা দ্রুততার সাথে উত্তর পশ্চিমে আধিপত্য বিস্তার করে সেই হিসেবে এই পূর্ব দিকে বিস্তার করে নাই। কারন  এই অঞ্চল নদ নদী ,খালবিল জলাশয়ে পরিপূর্ণ থাকায় তাদের পক্ষে  সম্ভব হয় নি এই দিকে আগমনের । তাই বাঙ্গালীর ধমনিতে আর্য রক্ত ক্ষীণ  ধারায় দেখা  যায়। 

প্রাচীন বাংলায় অনার্য জাতি দ্বারা এই পুণ্ড্র সভ্যতা ছাড়া  আরও কয়েকটি সভ্যতার নিদর্শন আছে । 

সেগুলো হল ১) চন্দ্র কেতু গড় ২) পাণ্ডু রাজার ঢিপি ৩)বানেস্বরের ভাঙ্গা ৪) মহিসদল ৫)  ভরতপুর ইত্যাদি ।

"যুদ্ধ বিগ্রহ যথেষ্ট হয়েছে ভিন দেশের রাজা রাজত্ব করেছে কিন্তু এই সব ঐতিহাসিক ঘটনা,   বাঙ্গালীর সমাজের মূল ধরে টেনে,  সমাজবিন্যাসের চেহারাটা কে একেবারে বদলিয়ে দিতে  পারে নি"  নিহাররঞ্জন রায় । 

চলবে  


 
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×