বকুল বেগম রাতে তাহাজ্জুদ নামায পড়ে তার গর্ভে থাকা সন্তানের জন্য প্রায় দোয়া করেন যাতে শিশুটি খুব মিষ্টি চেহারার হয় শারীরিক ভাবে সুস্থ হয়। চারদিকে যখন আঁধার নেমে আসে নিরব নিস্তব্ধতা প্রকৃতি, তখন তিনি তার গর্ভে থাকা সন্তানের সাথে কথা বলে বা কখনো হাসে কখনো গল্প শোনায়। দিন গড়িয়ে সময় চলে আসে শিশুটি ভূমিষ্ঠ হবার। বকুল বেগমের স্বামী অনেক বড় আলেম তিনি এই অবস্থার মধ্যে দেশের বাইরে রয়েছেন ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে। বকুল বেগম কে সহযোগিতা করার জন্য পাশের বাড়ির ২/৩ জন মহিলা চলে আসেন। আর বাসায় আছেন তার কিশোরী থেকে একদম ছোট ৪মেয়ে। একসময় তার প্রসব বেদনা শুরু হলো, আস্তে আস্তে সফল ভাবে তার একটি পুত্র সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। খুব মায়া সেই চেহারায় ঘন চুল। তিনি সেই অসুস্থ অবস্থায় উঠে শিশুটিকে কোলে নিতে চাইলেন, যখন শিশুটিকে কোলে নিলেন আম্মা বলে এক চিৎকার দিয়ে উঠলো শিশুটি। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে সদ্য জন্ম হওয়া শিশুটি তার মাকে চিৎকার করে ডেকে উঠলো। সেই মুহুর্তে তিনি বলে উঠলেন, আল্লাহ্ জানে হয়তো এই সন্তান আমাকে বেশীদিন মা বলে ডাকতে পারবে না। পাশে থাকা প্রতিবেশী এক মহিলা বলে উঠলো আহা, এমন অলুক্ষণে কথা বলবেন না ভাবী। নতুন ভাই হবার পরে বোনদের আনন্দের সীমা নেই, সবাই অনেক খুশী। সারাদিন ভাইকে নিয়ে বসে থাকে কতরকম কথা বলে আর শিশুটি ও ওদের দেখে হাসে। বাচ্চার বয়স যখন ১১ দিন, হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন বকুল বেগম। সেই অসুস্থ অবস্থায় তার চারপাশে প্রতিবেশী দের ভীড়। একসময় তিনি একা একা দোয়া দুরুদ পড়ে, তার স্বামী তখনো দেশের বাইরে। এদিকে তার ছোট ছোট মেয়েরা মায়ের এই অবস্থা দেখে কাঁদতে থাকে। বাইরে প্রচন্ড বৃষ্টি, কালেমা পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়েন তিনি আর জেগে ওঠে না। আকাশ থেকে ভীষন বজ্রপাত হচ্ছে আর ছোট ছোট কিছু ছেলে মেয়ে মৃত মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। কোন কোন সময় মানুষের শোকে প্রকৃতি ও গভীর ভাবে শোকাতুর হয়ে ওঠে। সেই ১১দিনের শিশুটির কারনে তার মা পেয়ে যায় জান্নাতের পূর্ণ ঠিকানা। জীবন কারো জন্য থেমে থাকে না, সেই শিশুটি ও বড় হয় বোনদের ভালোবাসায় পৃথিবীর অনেকের ভালোবাসায়। তবে মা তার কাছে চিরজীবন আঁধার রাতের শুকতারার মতই দুরত্বে অবস্থান করে!!!
আলোচিত ব্লগ
বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ যখন মানুষটা চলে যায়

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন
বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।