একজ়ন কে ৮ বার কাউকে ৪ বার,৬ বার কিংবা নাতনীর বিয়ের সময় দাদির বিয়ের মত এরকম অনেক গাজ়া খাওয়া ঘটনা ভারতীয় সিরিয়ালে ঘটে যাকিনা গোগ্রাসে চোখ দিয়ে গিলে থাকেন আমাদের কন্না,জ়ায়া জ়ননীরা। আফসোস।।
আফসোসের শেষ এখানেই নয়। এই সকল ভারতীয় সিরিয়ালখোররা শুধু সিরিয়াল দেখেই ক্ষান্ত থাকেনা বাংলা নাটক কে Disgusting and Backdated বলে নাকশিটকায়। এই সকল আধুনিক ও updated বাঙ্গালীরা রাতে ইন্ডিয়ান সিরিয়াল সকালে দেখে ২১ এ ফেব্রুয়ারি তে প্রভাত ফেরীতে যায় আর ফিরে এসে বাংলা হিন্দি মিশিয়ে হিংলা(বাংলা+হিন্দি) ভাষায় কথা যা আসলে দুঃখ জনক। ইন্দিয়ান রা এই সব বস্তাপচা কুখাদ্্য মনে হয় শুধু আমাদের জন্ন বানায়।আর আমাদের উন্নত মানের নাটক গুলু ইন্ডিয়াতে প্রবেশের অধিকারই রাখেনা।আমদের কনো channel ইন্ডিয়াতে প্রচারের অনুমতি পায়না অথছ আমরা এই সব বস্তাপচা কুখাদ্্য নিএ শুধুই লাফাই হারে বাংলাদেশী। আফসোস।।
এই সকল আধুনিক ও updated বাঙ্গালীরা ইদনিং cultural sector কে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে সঙ্গিত চর্চা শুরু করেছে । এই তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন তাহসান এবং Radio Today ও Radio Furti ‘র R J রা।
এদের বাংলা শুনে বাংলা ভাষাবিদরাও Heart Stroke করতে করতে বেঁচে যান। এরা র কে ড়, প কে ফ এর কাছাকাছি কিছু একটা উচ্চারন করে। সারা দুনিয়ায় এখন বাংলা স্মমানিত একটা ভাষা অথছ আমাদের নিজ দেশেই এই অবস্থা। এভাবে চলতে থাকলে আমরা অচিরেই দিবস স্বর্বস্ব বাঙ্গালি তে পরিনত হতে পারি।
আমরা কি সত্তিকারের বাংলাদেশী হতে পারিনা?? অন্তত সবাই মিলে চেষ্টাতো করতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


