আহমদীয়া সম্প্রদায়ের লোকজন নিজেদের মুসলিম মনে করে। তারা কোরাণ-হাদীস অনুসরণ করে, সাথে সাথে মনে করে মীর্যা গোলাম আহমদ তাদের একজন ধর্মীয় নেতা। মুসলিমরা যদি মনে করে এরা ইসলামের অনুসারী নয়, তাহলে তারা নিজেরা আপনমনে ফূর্তি করলেই হয়,আমরা হলাম খাঁটি মুসলিম, আহমদীয়ারা বিপথগামী।
যারা আহমদীয়াদের ভাল চান তারা ওদের জন্যে আল্লার কাছে জানাতে পারে, হায় আল্লাহ ওদের তুমি নসিহত কর। মোহাম্মদের সাফায়াত ছাড়া কেউ তো বেহেশতে যেতে পারবে না, সুতরাং আমাদের প্রার্থনা তুমি নবীজির রওজায় পৌঁছে দাও। আহমদীয়া বংশে জন্ম নেয়া বালক-বালিকার কি দোষ তারা তো না বুঝে, না শুনে বিপথে গেছে। যেমন বিপথে গেছে পৌত্তলিকেরা, তোমার সাথে তারা শিরক করেছে। এদের সবাইকে তুমি ক্ষমা করে দাও।
তা না করে মুসলিম ব্রাদাররা আহমদীয়াদের উপর অত্যাচার করছে। এমনকি তাদের ভার্চুয়াল ব্লগ থেকে চলে যেতে বলছে, হায় আল্লাহ এটা কি তোমার ন্যায়বিচার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


