২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ, পরিবেশ বিপর্যয় রোধে তাই নতুন কিছু করা দরকার। এই লক্ষ্য সামনে নিয়ে শেষবারের মত ২০০৯ এর ডিসেম্বরে হতে যাচ্ছে 'কোপেনহ্যাগেন পরিবেশ সম্মেলন',এতে হয়ত কিয়োটো প্রটোকল নবায়ন হতে পারে।
এই সম্মেলনকে মাথায় রেখে পিবিএস এর মারিয়া ইনোহোসা বাংলাদেশে গেছেন, উপকূলের লোকেরা কিভাবে পানি সমস্যার সমাধান করছে তার সরেজমিন প্রতিবেদন করতে। যেমন ভাসমান স্কুল, পানির নীচে টিকে থাকার মত নতুন প্রজাতির ধান ইত্যাদি।
এর মধ্যে Bangladesh Centre for Advanced Studies এর পরিবেশবিদ আতিক রহমান খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে যারা অতিরিক্ত গ্রীণ হাউস গ্যাস তৈরি করবে তাদেরকে সমানুপাতিক হারে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেতে হবে,'এনভায়নমেন্টাল মাইগ্রেশান'!! শুনতে যতই অদ্ভূত শোনাক না কেন, পরিবেশ বিপর্যয় উন্নত বিশ্বের সৃষ্ট সমস্যা, তাই সমাধানে তাদেরকেই এগিয়ে আসতে হবে।
ভিডিও লিন্ক
http://www.pbs.org/now/shows/543/index.html
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


