সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
ময়না পাখির দীঘি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকার ছবিতে নতুন এক তারার আবির্ভাবে দর্শক মহলে খানিকটা আগ্রহ তৈরি হয়েছে। এই তারাটি অনেক আগেই বিজ্ঞাপন জগতে তোলপাড় তুলেছিল। ময়না পাখি নামে তখন তাকে টিভি স্ক্রিনে দেখা যেত আর থমকে যেত দর্শক চোখ। শুধু স্ক্রিনেই নয় বরং মডেল হিসেবেও এই ছোট্ট পাখিটি জিতেছিল অনেক অ্যাওয়ার্ড এবার তার সিনেমায় অভিষেক বদলে দিয়েছে অনেক কিছু প্রতিভা বিকাশে বয়স যে কোনো অনত্দরায় নয় তা সে ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। তাইতো মাত্র ছয় বছর বয়সে স্বভাব সুলভ আচরণ, সুন্দর বাচনভঙ্গি আর মায়াবী মুখ দিয়ে মিডিয়া অঙ্গনের একটি পরিচিত নামে পরিণত হয়ে গিয়েছে দীঘি। গ্রামীণফোনের ভয়েস এসএমএস-এর বিজ্ঞাপনটিতে দীঘির অনবদ্য পারফর্মেন্স সবার নজর কাড়ে। যদিও ভিজু্যয়াল মিডিয়ায় ছোট্ট দীঘির যাত্রা শুরু হয়েছিল পেপসোডেন্টের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হওয়ার মাধ্যমে। মজার বিষয় হলো বাবা অভিনেতা সুব্রত ও মা অভিনেত্রী দোয়েলের তেমন ইচ্ছা ছিল না মেয়ে এখনই মিডিয়ায় কাজ করুক। কিন্তু গ্রামীণফোনের বিজ্ঞাপনটি প্রচারের পর চারদিক থেকে এতো সাড়া আসে যে দীঘির বাবা-মা তাদের সিদ্ধানত্দ পরিবর্তন করেন। তবে এক্ষেত্রে তারা দু'জনই মেয়ের কাজের পরিমাণের চেয়ে মানের দিকে বেশি জোর দিচ্ছেন। শুধু মডেলিং নয়, বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করে ফেলেছে দিঘি। সম্প্রতি মুক্তি পেয়েছে দীঘি অভিনীত 'চাচ্চু' ছবিটি। ছবিতে আলিরাজ ও কুমকুমের মেয়ে চরিত্রে অভিনয় করে দীঘি। আর দীঘির চাচার চরিত্রে অভিনয় করেন ডিপজল। এছাড়া রবীন্দ্রনাথের 'কাবুলীওয়ালা' নিয়ে ছবি নির্মাণ করেছেন কাজী হায়াৎ। যেখানে মিনি চরিত্রে দেখা যাবে দীঘিকে। এখানেই শেষ নয় ছোট্ট এ ক্ষুদে শিল্পী হাসিবুল ইসলাম মিজানের 'কপাল', হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে শাহ আলম কিরণের পরিচালনায় 'সাজঘর' ছবি দু'টিতেও অভিনয় করে ফেলেছে। মডেলিং, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিতেও সমান সফলতা অর্জন করেছে দীঘি, এটিএন বাংলায় ছোটদের একটি অনুষ্ঠানে সাবলীল উপস্থাপনা করে দর্শকদের নজর কেড়ে নেয় সে। 2001 সালের 26 অক্টোবর জন্ম নেয়া প্রার্থনা ফারদিন দীঘি মোহাম্মদপুর চিলড্রেন গার্ডেন স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী। যদিও শুটিং এর কারণে প্রায়ই স্কুলে যেতে পারে না সে। তবে আগামী বছর থেকে শুটিং কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে চায় দীঘি। বড় হয়ে প্রথমে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও এখন 'সিআইডি' সিরিয়াল দেখে সে সিআইডি হওয়ার ইচ্ছা পোষণ করে। দীঘির প্রিয় কাজের তালিকায় আছে হাঁড়ি-পাতিল খেলা, টগিওয়ার্ল্ডে যাওয়া, টিভিতে 'টম অ্যান্ড জেরি' কাটর্ুন দেখা আর শুটিং এ যাওয়ার সময় আইসক্রিম, চকলেট, চিপস সাথে করে নেয়া।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।