
ঘুরতে ঘুরতে হাজির হয়ে গেলাম জ্ঞানী গুণী মানুষের মিলনায়তনে, নিজেকে জ্ঞানী মানুষ হিসেবে প্রকাশ করতে নয়, জ্ঞানী মানুষদের মাঝে থেকে দুনিয়াটা সম্পর্কে নতুন জ্ঞান নিতে, পৃথিবীটা সুন্দর পৃথিবীর মানুষ আরও সুন্দর তা উপভোগের স্বাদ নেয়ার জন্যে। জীবনের স্বাদ পুরোপুরিভাবে বুঝতে হলে জীবনকে জানতে হয়, মানুষকে জানতে হয়, জানতে হয় পারিপার্শ্বিকতা সম্পর্কে। আর জনতে হলে যেতে হয় জীবনের খুব কাছাকাছি, মিশতে হয় মাটির সাথে। আমি মিশতে চাই ধূলিমাখা মেঠো পথে, মিশতে চাই পিচ ঢালা রাজপথে, থাকতে চাই মানুষের মাঝে মানুষকে ভালোবেসে, গড়তে চাই প্রেমময় পৃথিবী, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা মানবিকতার স্পর্শ। সেজন্য ব্লগারদের মাঝে ছুটে এসেছি, কারণ ব্লগাররা পৃথিবীর সতেজ প্রাণ, বাস্তবতার বিবেক মনে হয় আমার কাছে, পরম শ্রদ্ধা আর ভালোবাসা রাখি দেশ-জাতির বিবেক মানবতার অগ্রদূত ব্লগারদের। দোআা করবেন আমার জন্য।
ছবিটি ফেসবুকে পেয়েছি, খুব ভালো লাগলো আমার কাছে। কোন চিত্রশিল্পী তার রংতুলি দিয়ে মনেরমতো করে তৈরি করেছেন ছবিটি। সেজন্য ছবিটির প্রকৃত মালিকের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা ও ভালোবাসা তার নিপুণ রংতুলি ও সুন্দর মনের প্রতি। বড়ই মনকাড়া চিত্র, বাস্তবিকই দুজন যুবতী ননদ-ভাবি এরকম বসে খোশগল্পে মগ্ন থাকেন। অসাধারণ।
শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে আমার ব্লগে আপনার পা যুগলের স্পর্শ রেখে যাওয়ার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

