somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যন্ত্রমানবী [শেষ পর্ব]

২৯ শে মে, ২০১৩ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন কাজের ফাঁকে আনিস ডাকল।আনিস মধ্যবয়সী এই গার্মেন্সের পুরানো এক হেল্পার ।কিছুদিন হইল তার বউটা মইরা গেছে ।এমনিতে তারে ভালা মানুষই মনে হয়।সে আমারে বিবাহ করতে চায় ।আমার সব কিছু খুইল্যা কইলাম।সে বলল ,আমি সব জানি ।তুমি রাজী থাকলে সামনে শুক্রবারেই বিয়ার কাজটা সাইরা ফালামু।তয় একখান কথা ,কাউরে এহন কইওনা।
আমার না করার ইচ্ছা করলনা।মনে হইল আমি এতদিন পর একটা সংসার পামু,একজনরে নিজের বইলা পামু,যার লগে সুখের স্বপন দেহুম,আমার মাথার উপর একটা ছাদ পামু।আমি সংসার বান্ধনের লোভটা সামলাইতে পারলাম না।
কাজে মন বইতাছে না ঠিকমতন।সুখের স্বপনে ভাইসা বেড়াইতাছি যেন।জীবনে সব অনাদর আর না পাওয়ার কষ্টের যে ঘা টা বুকের ভিতরে যন্ত্রনা দিতাছিল তা মনে হইল নিমেষেই ভালা হইয়া গেল।আমি খুশীর জোয়ারে সাঁতরাইতে লাগলাম।আমি সত্যই কাউরে কইলাম না কিচ্ছু।
শুক্রবার দিন বেলা দশটার সময় কথা দুজনই ফার্মগেইট বিরিজের কাছে থাকুম।সময় জানি তাড়াতড়ি শেষ হইতাছে না । পারুল অনেকবার জিগাইল কই যাইতাছ ?আমি কইলাম পরে আইসা কমুনে।সাজতে সরম লাগতাছে তবু সাজলাম।জীবনে কোনদিন সাজিনাই তাই বইল্যা বিয়ার দিনও সাজুমনা !ঘর থাইক্যা বাইর হইলাম দুইঘন্টা আগে।আমি হাটতে হাটতে বাসে উঠছি আর পারুল ফোন করল,-তোমার বাপে আইছে ,
-পারুল তুই তারে খাওন দে আর কইয়াদে সন্ধায় আমি আমু ।
-যদি জিগায় তুমি কই গেছ ?
-ক অফিসে অভারটাইম আছে।
মরার বাপটায় আর সময় পাইলনা ,আইজই আইয়া উপস্থিত।ট্যাকা পাটাইতে দুইদিন দেরী হইলেই আইয়া হাজির হয়।আল্লা এত মাইনষের মরণ দেয় ,হের মরণ দিতে পারেনা ?
আইজ একটা খুশির দিনেও শয়তান বেটা আমারে একটু আনন্দে থাকতে দিবনা।
ফার্মগেইটে গিয়া দেহি আনিস মিয়া দাঁড়াইয়া আছে।আমারে দেইখ্যা আগাইয়া আসল।একগাল হাসি দিয়া কইল,
-টেনশন করতাছ মনে হয়।আমারে দেইখ্যা হাসলানা যেন,কোন সমস্যা হইছে ?
-না,কিছু হয়নাই।
বাবার কথাটা কইতে মন চাইলনা।খানেক পরে একটা ফোন আইল আনিস মিয়ার কাছে।ফোনটা ধইরা কইল,
-আমরা আইসা পড়ছি।তাড়াতাড়ি আসেন।
-আফনে না কইলেন, কাউরে কওয়া যাইবনা!তইলেতো পারুলরে নিয়া আইতাম।
-ভালা করছ আন নাই।আমগো বিয়াতে সাক্ষী লাগবো দেইহা একজনরে কইছি হেয় আইলেই রওনা দিমু।

একটু বাদেই একটা গাড়ী আইল ।আমরা উঠলাম সেই গাড়ীতে।উঠে দেখি সুবারভাইজার স্যার।দেইখা আমার কইলজাটার মধ্যে কামড় দিল।না জানি কোন অশুভ জিনিস আমার কপালে আছে আইজ।আনিস মিয়ারে স্যার কিছু ট্যাকা দিল ।আমারে কইল বিয়ার খরচ লাগব তাই স্যারের থাইক্যা ধার লইলাম ।স্যারের সাথে যাইতাছি কই?
-স্যারেইতো কাজী অফিসে লইয়া যাইব।হেয় আমাগো বিয়ার সাক্ষীও অইব।


যাইতে যাইতে যাত্রাবাড়ী লেখা সাইনবোর্ড চোখে পড়ল।এতদূরে কেন ?কাজী অফিসতো কত আছিল কাছাকাছি।কত কথা মনে জানান দিতাছে ।ভয়ে কিছু কইতাছিও না।আনিসরে অবিশ্বাসওবা
করি কেমনে!মানুষটা আমার সাথে বেঈমানী করব?

একটা বাসায় নিয়া গেল।গুছানো,সাজানো । লোকজনের সাড়াশব্দ নাই।একটু পর আনিস কইল,
-তুমি বহ।আমি কাজী অফিসে গিয়া কাজীরে লইয়া আসি।
আমি বুঝতে পারলাম কোন অঘটন ঘটব আইজ আমার কপালে।তার হাতটা চাইপা ধইরা কইলাম ,-আমি যামু আফনের সাথে।
-চুপ কইরা বইসা থাক।একদম নড়ানড়ি করবা না।
আমি চাইরদিক আন্ধার দেখতে লাগলাম ।কখন জানি মাথা ঘুরাইয়া পইড়া গেলাম।তারপর সুবার ভাইজারের অন্দর ঘরে তার বিছানায় নিজেরে দেখলাম বিবস্ত্ররূপে।সেই কদাকার দৃশ্য জীবনে ভূলার নয়।বিকালে একটা নতুন কাপড় দিয়া কইল
-পইড়া নে।বাসায় দিয়া আসব।
আমি কানতে লাগলাম।দয়া করেন স্যার, আমারে বিয়া করেন ।এহন আমি কেমন করে মাইনষেরে মুখ দেখাব ।আপনেরে আমি কোন অসুবিধায় ফেলুম না।সংসার করতেও কমুনা।শুধু একটু স্বীকৃতি চাই।দয়া করেন আমারে আফনে।
-টালবাহানা রাইখ্যা তাড়াতাড়ি কর।কোন ঝামেলা করলে চাকরীটা খোয়ানো লাগব।তারপর না খাইয়া মরবি।
সত্যিইতো একদিনও খাওয়ার যায়গা নাই।বাবারে ট্যাকা না দিলে আমারে খুন করব।
আমি কার কাছে নালিশ করব?পুলিশের কাছে যামু ?নাকি এম ডি স্যাররে কমু।কিছুই ঠিক করতে পারতাছি না।যারেই কই আমার সম্মানওতো খুয়াইব।আমি ইচ্ছা কইরা,আনিসরে বিশ্বাস কইরা যদি না বাইর হইতাম তাহলেতো এমন সর্বনাশ হইতনা।চোখ দিয়া ধরধর কইরা অঝোরে পানি বাইরইতাছে ।সংসার বান্ধার কথাত আমি ভাববারই পারি!তাই বইলা আমিত খারাপ মাইয়া নই।আমারে কেন সরম পাওন লাগব বিচার চাইতে গিয়া।মাথাটা ভনভন কইরা ঘুরতাছে ,কান দুইটা যেন গরম বাতাস ছাড়তাছে।
আহনের সময় চাইরখান ঘুমের অষুধ আমারে দিয়া কইল
-খাইয়া ঘুম দিলে সব যন্ত্রনা চইলা যাইব।
সত্যই বাসায় ঢুইক্যা পানির গেলাসটা টান দিয়া নিলাম। সব গুলান ওষুধ ছিড়্যা হাতে নিয়াগিল্যা ফেললাম।
তারপর দুই দিন পার হইল ।চোখ মেইল্যা দেখলাম পারুল বইস্যা আছে ।আমারে বুকের মধ্যে জরাইয়্যা ধইরা হাউমাউ কইরা কাইন্দা উঠল।এই প্রথম কাউরে জানলাম ,যার চোখে আমার জন্য পানি পড়ল।

আর আমার বাপ?পারুল সবার কাছে আমার শরীর খারাপের কথা কইয়া ,ডাক্তার দেহানের লাইগ্যা কিছু টাকা উঠাইছিল।হেই টাকা সব হাতে লইয়্যা গাড়ী আনবার গিয়া আর আইলনা।কোন খানে পইরা রইছে মনে কয় মদ গিল্যা।এই আমি কেমন কইরা চাকরী খুয়াই বিচার চাইতে গিয়া?
















সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ রাত ৮:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×