এলো বলে যাইনি অবেলায় ঘাটে নিতে জল
কদম ফোটাবে ত্বরা করে তাই চোখ টলটল
গগণ গহনে বাতাস উদ্বেলিয়া আঁচড়ে পড়িছে
ভাঙে ডালপালা ঝরিছে আম্রবালা উঠুনে রহিছে
এসেছে ঈশানে পূবালী বায়ে ফোটায় ফোটায়
কাঁদন রবে যাতন সহিবে যেন গন্ধরাজ খোঁপায়
ঘরের চালা গাছের ডালা উড়িছে ঝড়ের মাতমে
ভাসিছে,উড়িছে সোহাগ সংসার আর না থামে
তবুও আসে বছর ঘুরে কষ্টে সগলের বুক ফাটে
না সারিতেই ঘা আবার হানছে জমিনের ঘাটে
দক্ষিণের সাগর উন্মাদ প্রতিবছর নানান নামে
স্বপন কাড়ে নার্গিস,আইলা,মহাসেন তবু না থামে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



