ভালবাসার বুনোহাঁস
নাসরীন খান
ভালবাসার বুনোহাঁস খেলে বুকের নদীতে
ভেসে আর নেচে বেড়ায় আনন্দেতে,
ঢেউয়ের দোলায় গা এলিয়ে
কত কিছু ভাবে আকাশে চেয়ে,
আপন খেয়ালে, নিরাপদে, নির্ভরতায়
এপার ওপার লাফায় ঝাপায়,
খুনসুটি চলে পাওয়া না পাওয়ার
তবু ভেসে চলে অনুভবে সওয়ার,
দিন যায়, মাস যায়,পেরিয়ে বছর
ভালবাসার বুনোহাঁস হয়ে অমর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


