এম,মহসীন-(সিলেট অফিস): যুব সমাজ আমাদের দেশের সম্পদ। তাদের জীবন মানের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে মাদক এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে।
২ জানুয়ারী রোববার রিলায়েন্স উইমেন্স ডেভেলাপমেন্ট ওরগানাইজেশন (আরডব্লিউডিও)-আয়োজিত এডভোকেসী মিটিংয়ে বক্তারা একথা বলেন।আরডব্লিউডিও এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিক আহমদ (অবঃ) এর সভাপতিত্বে এবং মিরা রাণী পাল এর পরিচালনায় আরডব্লিউডিও কনফারেন্স হলে আয়োজিত এডভোকেসী মিটিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেফওয়ে হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ারা খাতুন,সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাবীব। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরডব্লিউডিও এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোছাম্মাৎ সমীতা বেগম মীরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিম ওরগানাইজার মোঃ সুমন মিয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শরীফ আহমদ,ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কাশেম চৌধুরী খালেদ,আরডব্লিউডিও ফিল্ড কো-অরডিনেটর ফেরদৌস আলম,ইঞ্জিনিয়ার মোঃ গুলজার হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ জালাল উদ্দিন আহমদ বলেন,মাদকাসক্ত হয়ে আজকের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল চা বাগান এলাকার লোক জন বিভিন্ন কারণে এইচআইভি ঝুঁকিতে রয়েছে। চা বাগান শ্রমিকদের জীবন মানের উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিও সংস্থা এবং সেচ্ছাসেবী সংস্থা গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে মাদক এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।