- এই যে ভাই, ছেলে মেয়ে নিয়ে কই যান?
>> যাই মুখোশ, পুতুল আর ইলিশ মাছ কিনতে।
- কি করবেন??
>> what do you mean? For celebrating পহেলা বৈশাখ। কাল পহেলা বৈশাখ না ??
- ও আচ্ছা , আজ যেন কয় তারিখ??
>> কেন? ১৩ তারিখ।
- ও না ভাই, বাংলা...
>> ৩১ ফাল্গুন না?? উমমমমমম... না, ভাই মনে হয় ৩১ চৈত্র...
- চৈত্র মাস ৩১??
>> ও না, ৩০ চৈত্র মনে পড়েছে।
- দেখতে দেখতে একটা সাল চলে গেল গেল। ১৪২১ সাল টা......... ।
>> হুম, ১৪২১ সালটা ভালোই ছিল। Too much interesting !!
- হ্যা , আপনার জন্য কালকের ১৪২২ টা interesting হোক। আমার আপাতত ১৪২১ হলেই হবে...
>> আপনে খালি প্যচ ধরেন। Sorry ... এটা তো কেবল ১৪২০ গেল... I was forgotten… আসলে এখন ও কাওকে এসএমএস লিখি নাই তো, তাই।
- ব্যপার না , সবসময় ব্যবহার করেন না তো, ঠিক হয়ে যাবে। বাসায় এসে এসএমএস লিখার সময় ঠিক হয়ে যাবে..
>> এইত বুঝছেন। ঠিক তাই...
- A. R Rahman মনে হয় আপনার খুব পছন্দের তাইনা?
>> আরে কিভাবে জানলেন?? শুধু আমার না, ছেলেমেয়ে দুইটা ও খুব ফ্যন হয়েছে।
- না, সেদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছেলেমেয়েকে নিয়ে আনন্দ দেখে মনে হল।
>>হ্যা, ঠিক ধরেছেন। এতো বড় শিল্পী আমাদের দেশে এলো, তার গান এ না শুনে থাকা যায়?? দেখলেন না কিভাবে স্টেজ কাপালো?
- তা ঠিক। তারা বড় শিল্পী। ওখানে আমাদের আইয়ুব বাচ্চু কে নিয়ে আসাটাই উচিৎ হয় নি। কোথায় এ আর রেহমান আর কোথায় আমাদের সস্তা মাল আইয়ুব বাচ্চু।
>>কি বোঝাতে চাচ্ছেন?
- না মানে তেমন কিছু না, এই সস্তা মালের জন্য একটা তালি ও দিতে ইচ্ছা করে না আমাদের ।
>> আপনে তো ভালো প্যচের লোক... খালি খালি আমার সময় নষ্ট করছেন। থাকেন, পরে গেলে বড় মাছ পাওয়া যাবে না।
- তা ঠিক আছে , কাল অনেক পত্রিকা বাংলা ক্যলেন্ডার দেবে। বড় ইলিশ খাওয়ার সময় বাংলা ক্যলেন্ডারটা বনপ্লেট হিসেবে দিয়েন,অন্তত একবার হলে ও ছেলেমেয়েরা চোখ বুলাবে, আপনে ও অংশগ্রহন করতে পারেন ...
>>ধুর মিয়া থাকেন। ফাও কথা কইয়া সময় নষ্ট করেন না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




