দেবদারু,সেও জেনে গেছে রাতের কোরাসে
দিনভর লেগে থাকে কোন সহিসের হাত
তাই নির্জন ক্যাশিনো ভোগে জলের ছোবলে
প্রগতীর দীর্ঘ ফণার নীচে সে শুধু একা
কতোকাল হলো ফিরেনি বিনয়ের সে চাকা
দেশলায়,সেও তো ব্যসত অন্যের কৌশলে
কখুনো জলেনি নিজের মতো; বিষ দাঁত-
যেন লোকিয়েছে ভয়ে মানুষের কাছে এসে
(হিজল,শেউড়া শেষমেশ এ্যপিট্যাফ সেও
জেনে গেছে মৃত্যু কতোটা অশ্লীল ও শ্রেয়)
যাবি? তবে যা।’তিনশত এক’ নং কেবিনে
গিয়ে দেখ, কে পোড়েছে সিগ্রেট নাকি ঠোঁট:
কার পশমাবৃত নীল বুক ফোঁড়ে রোজ
জেগে উঠে ফণীমনসা,প্রতিটি গো-ধুলীতে
আমলকি.বাসক বা শুকুনের পাখনাতে
আমি কী করেনি উর্বর বেদনার খোঁজ
নিশিথা’র যোনিতে গুঁজে প্রয়ান চুর্তু
সেও তো আমাকে ডেকেছিল একা নীপবনে।
( সনেটের মত এই কবিতাটি লিখেছেন আমারই এক বন্ধু মুহম্মদ আশরাফুল ইসলাম । তিনি সামু ব্লগে আসতে চাচ্ছেন ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১১ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


