কিছু মানুষ
ভাবছে সময়
যাচ্ছে চলে
অকাল বেলায়
কেউবা আবার
দাবার চালে
দিচ্ছে সময়
অলস খেলায়।
কিশোরী তার
চুলের খোঁপায়
দিচ্ছে জবা
খেলার ছুতোয়
স্বার্থ লোভী
সমাজ সেবক
ঠুকছে সেলাম
নেতার জুতোয়।
বাজার ঘুরে
বেজার মুখে
ফিরছে যে কেউ
খালি হাতে
কারোর আবার
নষ্ট খাবার
হচ্ছে কোন
কুকুর পাতে।
মৃত্যু পথের
যাত্রী টাকে
পাশ কাটিয়ে
যাচ্ছে যারা
তারাই আবার
সমাজ সেবক
ভালো কাজের
দিচ্ছে তাড়া !
অন্ধ প্রেমিক
যেমন করে
ঠকছে দিনে
ঠকছে রাতে
তেমন করেই
ওই প্রেমিকাও
ঠকবে দেখ
জীবন মাঠে।
ঠকছে বলে
ঠকবা না, তা
ভাবছো কেন
তুমি মিছে?
তোমার থেকেও
ভন্ড বাবা
ঠিক দাড়িয়ে
তোমার পিছে
জন্ম দিলো
জন্ম দাতা
সাক্ষী আছে
গাছের পাতা
চোখ ফুটিতেই
নারীর তরে
ট্রেনের নিচে
দিচ্ছো মাথা?
হায়রে অবুঝ
ওরে কাচাঁ
হবি যখন
বুড়ো চাচা
পান চিবিয়ে
গাল রাঙিয়ে
বলবি ওরে
আমায় বাঁচা।
ওরে দাদা
এদিক তাকা
ভিতরে মোর
ভীষণ কাঁদা
কোন সাবানে
করলে গোসল
মনটা আমার
হবে সাদা?
দিচ্ছো যাকাত?
পরছ নামাজ?
বুঝছি তুমি
ভিষণ যাতা
পাপ করেছ
শাপ কুড়িয়ে
ভর্তি তোমার
পুণ্য খাতা
গরুর দুধেও
করলে গোসল
হবেনা তোর
পয়সা উসুল
তাই বলি মন
মোর কথা শোন
এদিক ওদিক না ঘুরে চল
স্রষ্টার কাছে সব খুলে বল
দূর হয় যদি ক্লান্তি ...
আমি নিশ্চিত ... আমি নিশ্চিত ...
পাবে তোর মন শান্তি।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



