
কয়েকদিন ধরেই যখন কপি পেস্ট বন্ধ করার লক্ষ্যে ব্লগের রাইট বাটন অপসারণের যে আন্দোলন খেয়াল করেছি এবং শেষমেষ ব্লগ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করলে সত্যি আনন্দে তিন লম্ফ দিয়েছিলাম এই ভেবে যে, যাক বাবা, এই বুঝি কপি চোরদের হাত থেকে রেহাই পেলাম। কিন্তু নাহ... দিন শেষে দেখলাম যেই লাউ সেই কদুর মত এর আসলে কোন সুফল নেই!! বরং লেখা চোররা এখন চুরিও করবে এবং চোরের মার বড় গলার মত করে এটাও বলবে যে - " সামুর ব্লগ থেকে তো কপি করা যায়না, তাইলে মুই কপি করলাম ক্যামতে?"
আপনিও হয়তো সেটাই ভাববেন ক্যাম্নে !!! আমি বলছি হ্যাঁ সম্ভব!!! আমি যখন পরীক্ষামূলক দেখার জন্য একটা লেখার কিছু অংশ সিলেক্ট করে কোন কপি পেস্ট ছাড়াই সেটা জাস্ট ড্রাগ করে বা টেনে ধরে নিয়ে Ms word এর উপরে ছাড়লাম এবং হতাশ হয়ে দেখলাম কোন ঝামেলা ছাড়াই লেখাটা কপি পেস্ট হয়ে গেলো!! তারপর যখন পুরো লেখাটা নিয়ে একই কাজ করলাম সেক্ষেত্রেও একই ফলাফল !!
জানিনা আমার মত এমন অভিজ্ঞতা আর কারো হয়েছে কিনা। তবে জ্ঞানীদের কাছে প্রশ্ন- এত কিছু করে লাভ কি হল ভাই ???
ছোট মানুষ, বুঝি কম তাই বকাঝকা না দিয়ে যদি একটু বুঝিয়ে দিতেন কৃতজ্ঞীতো হতাম। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


