somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর্ভাগা বাংলাদেশ

২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর্ভাগ্য বাংলাদেশের! সে কখনোই ভাল একজন শাসক পেল না। শেখ মুজিব নেতা থেকে শাসক হওয়া মাত্রই তার অযোগ্যতা ও অদক্ষতার প্রমান দিতে লাগল। তার সমস্ত রাজনেতিক কৃতিত্ব ম্লান হয়ে গেল তার সাড়ে তিন বছরের দুঃশাসনে। আজকের নব্য আওয়ামী ও ছাত্রলীগারদের কিছু অন্ধ আবেগ থেকে বের হয়ে আসতে হবে। একটি দূর্ভিক্ষ পীড়িত দেশের প্রেসিডেন্টের ব্যক্তিগত বাড়িতে ১১ বস্তা চালের মজুদ, বাড়ি থেকে ৫০০ ভরি স্বর্ণ আর ৪০০০ ভরি রৌপ্যসহ তৎকালীন লক্ষ দেশীয় মুদ্রা আর ভারতীয় রুপীসহ বিদেশি ডলার পাউন্ড আসল কোথা থেকে? ১৯৮১ সালে ঢাকার তৎকালীন এডিএমের উপস্তিতিতে ১২ জন সাক্ষীর সম্মুখে শেখ হাসিনাকে তার পৈতৃক এই সম্পদ বুঝিয়ে দেয়া হয়। এসব বানানো গল্প নয়। হলে শেখ হাসিনা তা গ্রহন করল কেন?

উপরের এই উদাহরণটি একথাই প্রমাণ করে যে এদেশ জন্মলগ্নেই তার গতিপথ হারায়!! মাঝখানে জিয়াউর রহমানের ব্যক্তি জীবনের সততা ও বিলাসবিহীন জীবন জনগণ পছন্দ করে। কিন্তু অল্পসময় পরে আবার রাস্ট্রক্ষমতায় আসে এক ভন্ড, নাম হুসাইন মোহাম্মদ এরশাদ। তার দেশে বিদেশে সম্পদের হিসাব হয়ত এখন তিনি কবরে ফেরেশতাদের দিচ্ছেন। এরপর এক ম্যাডামকে দেখলাম। জনপ্রিয় জিয়ার সহধর্মিনী। বেগম জিয়া, ম্যাডাম। আর আমরা তার বিলাসী জীবনযাপন দেখলাম। কড়া মেকাপ দিয়ে গরীব দেশের প্রধানমন্ত্রীর সৌন্দর্যবর্ধনের অনুশীলন। তিনি কিছুটা উদার, আর তার এই উদারতায় তিনি হারালেন অনেক নিয়ন্ত্রন, দেশ হল দূর্নীতিতে চ্যাম্পিয়ন!! তার আমলে আবার নতুন নেতৃত্ব তৈরী হল। তিনি হলেন ভাইয়া, ম্যাডামের সর্বনাশের মূল। আর পিছনেতো লেগে ছিল তার কম্পিটিটর, উনি আবার আপা। মিথ্যা, ভন্ডামি আর কুম্ভিরাশ্রু যার সম্পদ। এই আপাই এরপরে ক্ষমতায় এলেন, দেখলেন ও জয় করার বদলে তার সাঙ্গপাঙ্গসহ বাপের সম্পত্তি মনে করে জনগণকে মারলেন ও দেশের উন্নয়নের দোহাই দিয়ে মহাধূমধামে লুটপাট করলেন। বাংলার জনগণ স্বৈরশাসকের সর্বোচ্চ রুপ দেখল এবং শেষমেশ জনগন হুবহু তার বাপের মত অজনপ্রিয় অবস্থায় তাকে বিতারিত করল।

এখন ইউনূসীয় আমল। এনার আবার অনেক কিছুই আছে; কিন্তু একটি জিনিস নাই। সেটা হল পুরুষ মানুষের তেজ। রাষ্ট্র চালাতে এটি খুব বেশি প্রয়োজন। আর তার পারিষদ!! হাহ্!! এরা বেশির ভাগই সস্তা মিডলক্লাস মানুষিকতার। তাহলে...

কিন্তু রাস্ট্রক্ষমতায় বসবে উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্তরা! রক্তের কাঁলিতে বারবার ইতিহাস লিখলেও আমরা সেই সম্ভ্রান্ত আর উচ্চশিক্ষিতের সমাজ গড়তে পারিনি, পারিনি বলেই বারবার প্রজার মাথার উপরে বসে রাজা; জনগণের পাশে তার সেবক নয়! আর এ দায় আমাদের সকলের...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×