কবিতা লিখতে কি লাগে : নয়ন বিন বাহার
২৭ শে মে, ২০১৫ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা লিখতে যা লাগে
জানার কি দরকার তা আগে?
জানতে লাগে অনেক সময়
বুঝতে লাগে অনেক সময়
ভাবতে লাগে অনেক সময়
এত সময় কই?
লিখতে হলে জানতে হবে
জানতে হলে পড়তে হবে
পড়তে গেলে বসতে হবে
বসার সময় কই?
পুচ্ছনাচায় ভোরের দোয়েল
সঙ্গী খোঁজে একলা কোয়েল
দুষ্টু হবে কেমনে ঘায়েল
বুঝার সময় কই?
কোন সকালে কেমন রবি
ঘাসের ডগায় কিসের ছবি
আকাশ রাঙায় কোন সে কবি
ভাবার সময় কই?
কোন পাখিটা বনবাদাড়ে
চকিত ডাকে অন্ধকারে
কোন বিহঙ্গ তাকায় আড়ে
দেখার সময় কই?
ফেসবুক আর টুইটারে
ই’টিউব আর ভাইবারে
আইফোন আর সাইভারে
দমের ফুরসৎ কই?

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুন