হারবো বলেই দুহাত পেতেছি
এসো আমাকে হারিয়ে দাও।।
আমাকে হারিয়ে দাও
আমি হারতে চাই।।
পরাজয়ের বেদনাই আমাকে
জয়ের আকুতি শোনায়।।
চাইলেই কাউকে জিতিয়ে দেওয়া যায় না;
তবে চাইলেই হারানো যায়-
জেতানো অনেক কঠিন: হারানো সহজ
বলেই তোমাকে সহজের আমন্ত্রন।।
সবাই জিততে চায়,
জিততে জিততে ক্লান্ত হলেও
কেউ জয়কে হাতছাড়া করে না।।
আমি বরাবরের মতোই সংখ্যালঘু।
প্রতিযোগীতায় আমার চরম অনীহা।
তাই ঝামেলাহীনের দলেই আমার স্বস্তি।
এখন আর বুক ধড়পড় করে না;
গলা শুকিয়ে যায় না;
হঠাৎ মাথা ঘুরায় না;
কারন এখন আমি জানি-
কিভাবে হারতে হয়।।
নিশ্চিত পরাজয়ের জন্য কোন উদ্বেগের দরকার নেই।।
রাতের অন্ধকার কি দিনের আলোকে ঘৃণা করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

