এইসব দিনরাত্রি ছিলাম বেলাভূমিতে
পাশে ছিল বজরা; উড়ছিল গাংচিল
বিস্তৃত সৈকতে ছিলাম আমি সহ অনেকে
বিশ্বসংসার খুুঁজে পেলাম একটি নীলকমল
কনকচাঁপার বনে উড়ছিল নিষিদ্ধ ভ্রমর।।
জানালার ফাঁক গলে সোনালী রোদ্দুরেরা
আমাকে জানায় স্বপ্নীল সম্ভাষন
প্রতিদিনের বিকেল গুলো পালায়
সীমান্ত দেয়ালের ওপারে।
নাম না জানা একঝাঁক পাখির কলরব
আমাকে নিয়ে আসে নৈ:শব্দের অন্তরালে।।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




