মা-গো
এক জীবনে এত কষ্ট তোমাকে দিয়েছি
তবু কখনো করনি মুখ ভার,
তোমার দানে হয়েছি আমার আমি
চাওনি কিছু, দিয়েছি দুঃখ অপার।।
মা-গো,
যদি কোথাও স্থান নাহি পাই
জানি তোমার চরনে পাব ঠাঁই।।
মা-গো,
বাবা হারিয়ে বাবার গুরুত্ব বুঝেছি;
মাকে হারিয়ে মায়ের গুরুত্ব বুঝতে চাই না।।
সবসময় খুব ভাল থেকো মা, আমার প্রাণপ্রিয় মা।।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



