রাতের ঘুম কেন হারাম হয়ে যাবে
দিনের চঞ্চলতা কেন স্থবির হয়ে যাবে
ভাবনাগুলো কেন কেন্দ্রীভূত হয়ে থাকবে
কাক যখন তারস্বরে ডেকে ওঠে
তখন কেন পিলে চমকে উঠে?
বিপুলা এ পৃথিবীর এত কিছু দেখার পরও
কেন শুধু একটি মুখচ্ছবি এ চোখে ভেসে ওঠে।
দুপুরের নির্জনতায় তোমার অস্তিত্ব কেন
আমার সাথে লুকোচুরি খেলে।
সকাল শিশির শবনমে
ঝিলিক মারে তোমার প্রতিচ্ছবি
তোমার বিরহ আমাকে নিয়ে যায় বেদনার পৌত্তলিকতায়।
ধান শালিকের ধূসর পালকে খচিত দেখি কার মুখ
রবি ঠাকুরের গানে খুঁজে পাই জীবনের বাস্তবতা--
সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো
ভালোবাসে একবার
যার মন যত বড় দেখে ভাল অবিরত,
তারাই তো ভালবাসে বার বার।।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


