somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

প্রাইভেট লোকাল বাস- ০২

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধ করে বাসে উঠলাম।
কিছুক্ষন পরে বিনা যুদ্ধে একটা বসার সিট পেয়ে গেলাম।

বসেই একটা প্রশান্তির শ্বাস ফেললাম। শ্বাস ফেলে পুনঃ শ্বাস নিতে না নিতেই মাথার চুলে কষে একটা টান অনুভব করলাম। উঃ করে পিছনে ফিরে দেখলাম গুন্ডা মার্কা বছর পঁচিশের একটা ছেলে। বলল, কন্ডাক্টরকে একটু ডেকে দেন তো।

কন্ডাক্টরকে ডাকার জন্য এই ভাবে ব্যথা দিয়ে চুল টানে?
মেজাজ তিরিক্ষি হয়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলাম কষে একটা বিরাশি ছিক্কার চড় লাগাব তার কানের দেড় ইঞ্চি নিচে।
কিন্তু বেশভূষা দেখে সাহস হল না। একটু গোবোচারা টাইপের হলে না হয় কথা ছিল। তাই আর রিস্ক নিলাম না। অতি কষ্টে নিজের খায়েস নিবারন করলাম।

তাছাড়া আমরা তো হলাম রবি বাবুর‘শান্ত মোরা ভদ্র অতি, পোষ মানা এ প্রাণ।’

একটু পরে ঐ গুন্ডাকে ফোনে কথা বলতে শুনলাম। প্রতিটি শব্দের সাথে একটা গালি অনুপ্রাস হিসেবে ব্যবহার করছে। পুরো বাসের মনোযোগ ছেলেটি নিয়ে নিল। ভাবলাম, বেশ ভালই ব্রান্ডিং করছে গুন্ডাটা।

গুন্ডাটার পাশে একটা মেয়ে বসা। দুজনের মাঝে কি সম্পর্ক সেটা বুঝা যাচ্ছে না। বোন, ভাবি বা বৌ যে কোন একটা হতে পারে। আমি তাদের মধ্যকার সম্পর্ক মেলাতে মশগুল।

একটু পরে শুনলাম আমার পাশের বুড়ো ভদ্রলোক কাতরাচ্ছে।

ঘটনা কি?

দেখলাম বুড়ো চাচা মিয়ার সবেধন নীলমনি কয়েকগাছা চুল মুঠো করে ধরে আছে ঐ বিচিত্রবর্ণের গুন্ডাটি।
আমি ভয়ে এগুলাম না। কয়েকজনের হস্তক্ষেপে চাচা এ যাত্রায় রক্ষা পেলেন।

ঘটনা ছিল এইঃ
চাচা তার জানালার পাল্লা পেছনে ঠেলেছিলেন একটু বাতাসের জন্য। কিন্তু গুন্ডাটার এটা পছন্দ হয়নি। কারন তার জানালার দখল কমে গিয়েছিল।
ফলস্বরুপ, চাচার এই করুন দশা-

ঘটনা আরও বাকী ছিল-
পালোয়ান টাইপের একটা ছেলে এসে গুন্ডাকে খুবই ঠান্ডা স্বরে বলল, এই তোর পাশের এই মহিলা তোর কি হয়?
আচমকা এই প্রশ্নে গুন্ডাটা হতচকিত হয়ে গেল।
টাল সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করল, কেন? তোর কি দরকার!

-দরকার আছে। এই মহিলা যদি তোর বৌ হয় তাহলে তোর একরকম ট্রিটমেন্ট। আর যদি বৌ ছাড়া অন্যকিছু হয় তবে অন্য ট্রিটমেন্ট। আমি নিতান্ত বাধ্য না হলে বৌদের সামনে তাদের গুনধর বর মশাইকে নিদেনপক্ষে ঠেঙাই না।

পালোয়ানের এই রকম কথায় গুন্ডাটা একটু চুপসে গেল।

শত হোক পালোয়ান তো!
পালোয়ানের কাছে আবার গুন্ডাগিরি। হাহ!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×