
রাগ করো না বন্ধু আমার, একটু খানি হাসো।
দুঃখ ভুলে নতুন স্বপ্নে, আমায় ভালবাসো।।
মান করেছে বিবাগী মন
দখিন হাওয়ায় মন উচাটন
প্রিয়ার কপোল সিক্ত নয়ন
ঝরে অঝর, স্বপন ডানায় ভাসো
রাগ করোনা বন্ধু আমার , একটু খানি হাসো।
তোমার হাসি বাজায় বাঁশি, নিশিথ গানের সুর।
সে সুর তুলে বেসুর ভুলে, কর বেদনা বিধুর।
স্বপ্ন তোমার চাঁদনী রাতে
সুর ছড়াবে আবির প্রাতে
রামধনু মন চাইছে পেতে
মন খারাপের একলা দুপুর।
তোমার হাসি বাজায় বাঁশি, নিশিথ গানের সুর।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



