১।
তুমি যখন সুখী থাক তখন মন চায় তোমাকে আরও বেশি সুখ দিই,
অনেক ইচ্ছা থাকার পরও তখন দুঃখ দিতে পারি না তোমায়!
তুমি যখন দুঃখে থাক তখন মন চায় আরও বেশি দুঃখ দিই তোমায়,
তখন ইচ্ছা থাকা সত্বেও তোমাকে সুখি করতে পারি না।
আমি থাকি পর্বতের মত নিশ্চল, নিরুপায়।
প্রকৃতপক্ষে তোমাকে সুখি অথবা দুঃখি করার নিয়ামক আমি নই।
প্রকারান্তরে তুমিই ঠিক করে দাও আমার রোজকার অভ্যাস,
আমি শুধু পুতুলের মত ডুলতে থাকি সুতার মাথায়।
২।
এইখানে আলো জ্বলে। রোজ। দিনে এবং রাতে।
ঝেঁটিয়ে বিদেয় করা হয় যত সব অন্ধকারের ছানাপোনাকে। দিনে এবং রাতে। রোজ। আলো জ্বলে।
মনের গহীন কোণে জমাট বাঁধা যে অন্ধকার, তাকে রক্ষা করাই এতসব আয়োজনের বাগাড়ম্বর!
এটা বুঝেছিল আমলা পাগলা।
কেউ তাকে বিশ্বাস করেনি।
অবিশ্বাসের দায় মাথায় নিয়ে আমলা পাগলা একদিন মরে যায়।
এখনো আলো জ্বলে। রোজ। দিনে এবং রাতে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



