somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

পৃথিবীর শেষ মানুষের কবর

১২ ই মার্চ, ২০২২ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর শেষ মানুষের কবর

মহাকাল দাঁড় করিয়েছে আজ মহামারীর মুখোমুখি।

এই প্রথম নয়, নই আমি একা।

আমি যাদের ভালোবাসি; যাদের ঘৃণা করি।
তুমি যাদের ভালোবাসো; যাদের ঘৃণা কর।
তারা সবাই। সবাই আতঙ্কিত।

ভেবেছিলাম, শুধু আমার ঘৃণার মানুষগুলোই ভুগবে,
এই ভেবে আত্মপ্রসাদ লাভ করেছিলাম।
তুমিও নিশ্চয় এরকম ভাবছিলে, নয় কি?

কি মজা হবে, না? তোমার আমার সব অপছন্দের জানোয়ারগুলো
মরে সাফ হয়ে যাবে।
আহা ভাবতেই রোমাঞ্চ হচ্ছে।

তুমি, আমি শুধু বেঁচে থাকব। আর বেঁচে থাকবে আমাদের সুহৃদ।

এসো উৎসব করি।
এই আনন্দে আর একবার আমাদের ভালোবাসার স্বাস্থ্যপান করি।
এসবই ভেবেছিলাম, তুমিও।

তারপর...

তারপর- একে একে দুই, দুইয়ে দুইয়ে চার...
মহামারী হয়ে গেল সমুদ্র পার!

কালু মস্তানের বুড়ো বাপ যখন মরল,
তখন কালু মস্তানকে খুব দেখতে ইচ্ছে করছিল।
তার বাপ না কি তার ইন্সপিরেশন,
এই বুলি আউড়িয়ে সে মস্তাানি করত।
আমরা অপেক্ষায় ছিলাম, কালু মস্তান কখন পড়বে।

তারপর...

তারপর- একে একে অন্যরাও পড়তে শুরু করল-
সাদা-কালো-লাল-নীল-বেঁটে-লম্বা-কুমড়ো-ঝিঙা,
যাদের ভালোবাসি, যাদের ভালোবাসি না।
যাদের মৃত্যু চিন্তা ছিল, যাদের ছিল না।
যারা ভেবেছিল ‘এই গজব আমাদের কিছুই করবে না’,
যারা ভেবেছিল ‘আমরাই মানুষ,বাকীরা অমানুষ’,
যারা ভেবেছিল ‘আমরাই স্রষ্টার দুনিয়াবি ঠিকাদার’,
যারা ভেবেছিল ‘মোর বুদ্ধি সার, এক লাফেই পার’;

না!
কেউই পার পায়নি,
অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না।

আমি জানি না, তুমি বেঁচে আছ কি না।
যদি বেঁচে থাক,
যদি পৃথিবীর শেষ মানুষ হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হয়,

তবে,
আমার একটা প্রশ্নের জবাব দাও-
পৃথিবীর শেষ মানুষ, তোমাকে কবর দেবে কে?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২২ রাত ৮:২০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×