শেষ বিকেলের আলোয়
নীলাদের বারান্দায়
পরিচয় আমাদের ।
শীতের বিকেলে
নিস্তেজ সূর্যের আলোয়
তোমাকে দেখছিলা তপ্ত চোখে ।
এখানে বাতাসটা বড্ড বেয়াড়া
চলুন ভেতরে যাই ।
আমি চমকে উঠলাম,
অভিশাপ দিলাম আমার দু চোখকে ।
কিন্তু আমি তো জানি ওদের কোনো দোষ ছিলো না ।
বিদায়ের বেলা বল্লে,
কি মসাই
এটাই কি শেষ পরিচয় ?
আজ এই অফিস ঘরে তোমার আগোমন
আমাকে চমকে দিয়েছিল ।
এখন তুমি আর সেই লাজুক মেয়েটি নও ।
মাঝের দশ বছর সময়
পাল্টে দিয়েছে তোমায় ।
তাই যাবার বেলা বললে,
চোখ গুলো এখনো এতো বেয়ারা ।
আমি ও যে পাল্টে গেছি
বললাম, এটাই কি শেষ দেখা ?
তুমি তাকালে আমার দিকে।
তারপর বললে,
আজ অনেক কিছুই পাল্টে গেছে ।
সেই আমি আর সেই তুমি
এখন আর আমরা হই না ।
এখন শুধুই এই আমি আর এই তুমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

