তোমাকে ছেড়ে যাইনি আমি।
তোমাকে ছেড়ে গেছে আমার অভিমানি পিছু টান ।
তোমাকে ছেড়ে যাইনি আমি ।
তোমাকে ছেড়ে গেছে আমার অসংখ্য অজুহাত ।
তোমাকে ছেড়ে যাইনি আমি ।
তোমাকে ছেড়ে গেছে আমার না বলা কষ্ট গুলো ।
অতো সাহস কোথায় আমার
তোমাকে ছেড়ে যাব ।
আমার অচেনা শূন্যতা গুলো
তোমায় আর ছুঁতে পারছিল না ।
তাই হতাশ বেচারারা হারিয়ে গেলো
তোমার কাছে থেকে ।
এই তো সেই দিন
যেদিন তোমায় প্রথম বলেছিলাম ভালোবাসি ।
সেই দিন আমার আবেগ গুলো
ভয় পেয়ে বলেছিল,
তুমি কি সব ওকে বলে দেবে ?
তাহলে আমরা কোথায় থাকবো ?
ওকি আমাদের নেবে ?
কি করবো বলো,
তুমি তো ওদের নিলে না ।
তাই ওরা তোমাকে ছেড়ে চলে গেলো।
তুমিও পালিয়ে গেলে
আমিও বেঁচে গেলাম
অন্য কারো কাছে থেকে পালিয়ে যাবার
পিছুটান হতে হলো না তোমাকে ।
শুধু নতুন একটা কষ্ট হয়ে জমে থাকলে
আমার মাটির ব্যাংক এ । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

