খুব বেশি কিছু বলবো না। বলতে পারিও না। সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে যায়। কথা গুছিয়ে লিখতে পারি না।
গত বেশ কিছু দিন যাবৎ দেশে যে ধরনের সহিংসতা ঘটছে এবং এর পরিপ্রেক্ষিতে যে লাশগুলো পড়ছে এ মৃতদেহগুলোর দায় দায়িত্ব কার এবং এই লাশগুলোর যারা অভিভাবক অথবা এই মৃত মানুষগুলোর উপর যে সব পরিবার নির্ভরশীল ছিল তাদের কি অবস্থা, আমরা কি একটু জানার চেষ্টা করেছি????????
এখন শুধু বিতর্ক হচ্ছে, কোনটা গণহত্যা আর কোনটা গণহত্যা নয়। আর এসব বিতর্ক সৃষ্টি করে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে অথচ এই সহিংসতা বন্ধ করার কোন উদ্দোগ নেয় হচ্ছে না।
হায় সেলুকাস কি বিচিত্র এই দেশ।
আরো কষ্ট বেড়ে যায় যখন দেখি এই লাশগুলোকে একটি বিশেষ দলের লেবেল লাগিয়ে দিয়ে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে, এগুলো চলতে থাকুক আর ওরা মরতে থাকুক।
আমার কথা হচ্ছে, ওরা পতাকা ছিঁড়ে, শহীদ মিনার ভেঙ্গে, মসজিদের কার্পেটে আগুন দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে যে অপরাধ করেছে এবং করতেছে তা অমার্জনীয় এবং দ্রুত বিচার আইনে এদের বিচার করা হোক। কিন্তু তা না করে নির্বিচারে এভাবে সহিংসতা চালিয়ে দিতে দিয়ে কার কি লাভ বা উপকার হচ্ছে??????????? বরং আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা আতংকের মধ্যে দিয়ে দিন পার করছি। বাইের বের হলে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। সরকারের কাছে প্রত্যাশা করি, এসব সহিংসতা বন্ধে জরুরী উদ্যোগ গ্রহণ করুন।
আর একটি বিষয় তো রীতিমতো আরো দুঃখজনক। বর্তমানে বাংলাদেশ বিবিসি, সিএনএন, আলজাজিরা সহ বিশ্ব গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়ে উঠে এসছে। তাও আবার নেতিবাচকভাবে। এটা একজন বাংলাদেশী হিসেবে আমার কাছে অত্যন্ত কষ্টকর ও লজ্জার একটি ব্যাপার। অথচ আমার প্রিয় মাতৃভূমি কখনোই এভাবে বিশ্ব মিডিয়ার সংবাদ শিরোনাম হওয়ার মতো যোগ্য নয়।
এ বিচার আমি কার কাছে দেবো অথবা এর জন্য কে দায়ী, একটু ভেবে দেখবেন কি?????????????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


