somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কি পাত্রী পক্ষ "কেহেরমান" এর মতো পাত্র পছন্দ করেন???????????

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






পাত্রী এবং পাত্রী পক্ষের এতো এতো প্রশ্ন এবং তার উত্তর দিতে দিতে সময় চলে যাচ্ছে কিন্তু বিয়েশাদী এগুচ্ছেই না। ভাগ্য খারাপ নাকি ভালো বুঝতে পারছি না। কনে পক্ষকে জীবন বৃত্তান্ত সরবরাহ করার পরেও যখন সামনা সামনি দেখা হয় তখন এতো প্রশ্ন করে, আমি আম্মার সামনে লজ্জায় পড়ে যাই। পাত্রী পক্ষের লোকজন চলে যাওয়ার পরে আমি শারীরিক এবং মানসিকভাবে এতো দুর্বলতা অনুভব করি যে, আমার কাছে মনে হয় শরীর থেকে এই মাত্র ১০ ব্যাগ রক্ত বের করে নেয়া হলো। মাঝে মাঝে চিন্তা করি, মেয়েদের তো আমাদের চেয়ে বেশি কষ্ট। আমিতো পুরুষ বলে আমার মাথার চুলে হাত দিয়ে দেখে না কিংবা আমার প্যান্ট উপরের দিকে উঁচিয়ে পায়ের গোড়ালি দেখে না। অনেকে আবার বলে, এতো পিচ্ছি ছেলে বিয়ে করতে চায়!!!!!!!!! এই রকম একটি ঘটনা পরে বলবো।

পাত্রী পক্ষ থেকে প্রশ্নগুলো নিম্নরূপ -

# আপনার নাম কি?

# মা-বাবা কি করেন?

# ভাই বোন কতজন?

# আপনার অবস্থান কত নম্বর?

# ভাই-বোন কবে বিয়ে হয়েছে?

# দুলাভাই এবং ভাবী কি করেন?

# কোথায় থাকেন?

# এটা কি নিজেদের বাড়ি?

# বাড়ি কবে করেছেন?

# কোথায় চাকুরী করেন?

# চাকুরীর পদবী কি?

# কতো বছর যাবত চাকুরী করেন?

# কোন পোষ্টে ঢুকেছিলেন?

# ইন্টারভিউ দিয়ে চাকুরী হয়েছে কিনা নাকি সুপারিশের মাধ্যমে?

# প্রথম কবে প্রমোশন পেয়েছেন?

# সর্বশেষ কবে প্রমোশন হয়েছে?

# পরবর্তী প্রমোশন কবে?

# কত টাকা বেতন পান?

# প্রতি বছর বেতনের সাথে ইনক্রিমেন্ট হয় কি না?

# প্রতি বছর বেতন এবং ঈদ বোনাস ছাড়াও অন্য কোন বোনাস দেয় কিনা?

# সংসারে টাকা দিতে হয় নাকি অভিভাবকেরাই সংসার চালান?

# বিয়ের পর কি সবার সাথেই থাকতে চান নাকি বউ নিয়ে আলাদা থাকবেন?

# নিজের নামে কোন সম্পদ আছে কি না?

# ব্যাংক ব্যালান্স কতো আছে?

# পড়াশুনা কোথায় করেছেন (স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম কি)?

# পড়াশুনার সাথে চাকুরীর মিল নেই কেন?

# অন্যান্য আত্মীয় স্বজন কি করেন?

# গ্রামের বাড়ি কোথায়?

# গ্রামের বাড়িতে যান কিনা?

# গ্রামে কে কে থাকেন?

# গ্র্রামে কোন সম্পদ এবং নিজস্ব ঘর বাড়ি আছে কিনা?

ইত্যাদি যতো রকমের প্রশ্ন আছে করতেই থাকে। একদিনে না পারলে যখনই মনে হবে ফোন দিয়ে বসবে।

একদিন এক পাত্রীর খালা আমাকে রাত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে, আপনার খালু কবে মারা গিয়েছেন?

এই হচ্ছে অবস্থা।

এছাড়াও আমি আমার বন্ধুর মাধ্যমে একটি প্রস্তাব পেয়ে একজন ব্যাংকার মেয়ের সাথে কথা বলি। উনার সাথে আমার দুই দিন কথা হয়েছে। দুই দিন পরে আমি উনার সাথে দেখা করতে যাই উনার ব্যাংকের আশে পাশেই। এই দুই দিনের মধ্যে তিনি আমাকে একদিন অফিসে দুপুরের খাওয়ার সময় ফোন করেছিলেন। আমি খেয়েছি কিনা, বাসা থেকে খাবার নিয়ে যাই কিনা এইসব জিজ্ঞেস করলেন। এছাড়াও উনার সাথে অামার আরো অনেক কথা হলো এই দুই দিনে। তো, উনার মধ্যে একটা কেয়ারিং ভাব দেখে আমার খুব ভালো লাগলো।

উনার সাথে দেখা হওয়ার পর আমি চলে আসলাম। তিনি আমাকে বিকেল বেলা একটি এসএমএস করলেন "আপনার আরো ৫ বছর পর বিয়ে করা উচিত।" আমি এর কোন মানে খুঁজে না পেয়ে উনাকে ফোন করলাম। ফোনে উনি আমাকে যা বললেন, তা হলো "আপনাকে দেখে মনে হয়নি যে আপনার বিয়ের বয়স হয়েছে। আপনি এখনো অনেক বাচ্চা বাচ্চা মনে হয়। বাচ্চা জামাই আমার পরিবারের সামনে কিভাবে উপস্থাপন করবো বুঝতে পারছি না। "

মেয়েরা/অভিভাবকেরা কেন পাত্রটি কি ভালো না মন্দ এটা খোজ করেনা সেটা বুঝিনা।

উল্টা পাল্টা অনেক কিছু লিখলাম।

ধন্যবাদ পড়ার জন্য।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×