বর্তমান দেশের সংকট কোন রাজনৈতিক সংকট নয় এবং এটা যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশী সত্যকে আড়াল করার সংকট এবং এই সংকট সৃষ্টির পেছনে একমাত্র মিডিয়া দায়ী।
হেফাজত ৬ই মার্চের লংমার্চে যখন লোকে লোকারণ্য তখন বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে যে চারটি সংবাদ ভিত্তিক চ্যানেল আছে, তার একটিতে ব্রেকিং নিউজ দেখানো হলো " হেফাজতের লংমার্চে অন্তত বিশটি জায়গায় খাবার ও পানি দিচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টি । " এই চ্যানেলটি যখন টকশো প্রচার করে, আপনি জিন্দেগীতেও ফোন করে এদেরকে পাবেন না, কিন্তু এরা বরাবরই ৩টি ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেখাতে থাকে।
হেফাজতের ১৩টি দাবীর মধ্যে কোথাও লেখা নাই তারা ব্লাসফেমি আইন চায় এবং নারী বাইরে যেতে পারবে না কিংবা চাকুরী/ব্যাবসা করতে পারবে না। অথচ মিডিয়া মনোপলি এতোটাই বিরক্তিকর হয়েছে যে, প্রতিটি টকশো এর বিষয় হচ্ছে ব্লাসফেমী আইন, নারী কি ঘরে বন্দী হয়ে যাচ্ছে এবং আমরা কি মধ্যযুগে ফিরে যাচ্ছি কি না?
দিনের পর দিন হরতাল হচ্ছে, কিন্তু কি কারনে হরতাল হচ্ছে সেটা কেউ বলছে না। শুধু হরতালে পিকেটাররা কি করলো না করলো সেটা নিয়ে টকশো আর সংবাদে ভরপুর।
সামু কর্তৃপক্ষ যে দুইটা পোষ্ট ষ্টিকি করেছে, তা কি কারনে করা হলো এবং এ দুটো লেখায় কি এমন রেফারেন্স আছে যে তা ষ্টিকি করতেই হলো???
সামুর এই একচোখা নীতির ফলে জাতীয়তাবাদী ব্লগাররা তো সামুতে এখন লগইন ই করেন না। সামুতে এখন ট্যাগিং করতে পারলেই আর বিশ্রী ভাষায় বকাবকি করতে পারলেইতো হিট আর আপনার পোষ্ট মূলা ঝোলানোর মতো ঝুলাইয়া রাখবো।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




