somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্বাসরুদ্ধ অভিযান চলছে, সামান্য কিছু তথ্য

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিমালয়ের ‘ডেথ জোন’। অক্সিজেন শূন্য ও সর্বদা ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস আর তুষারে আবৃত এভারেস্ট শৃঙ্গের দিকে রুদ্ধশ্বাসে এগিয়ে চলেছেন দুঃসাহসী ১২ শেরপা। যারা ‘মাউনটেন গড’ নামে পরিচিত। তাদের লক্ষ্য একজন গিরি বীরের মরদেহ উদ্ধার। তিনি বাংলাদেশের পঞ্চম এভারেস্ট বিজয়ী সজল খালেদ।

গিরি বীর খালেদের নিথর দেহ সরকারি উদ্যোগে নামিয়ে আনা হচ্ছে ভূমিতে। শুক্রবার মধ্যরাতের পর তার মরদেহ উদ্ধার অভিযান শুরু হয়। পাঁচদিনের মধ্যে এ উদ্ধার কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।
হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৫ ফুট। ‘ডেথ জোন’ শুরু ২৭ হাজার ফুট থেকে। এ জোন নিয়ে শতভাগ অভিযাত্রীরই বিশেষ সতর্কতামূলক প্রস্তুতি থাকে। এ জোনে ‘মৃত্যুদূত’ বলতে গেলে অপেক্ষাতেই থাকে প্রাণ সংহারে। সামান্য অসতর্কতারও সুযোগ নেয় সে। এ অংশে রয়েছে অক্সিজেন ঘাটতি। তুষার ঝড় হয় প্রায়ই। আর ১০০ কিলোমিটার বেগের প্রচণ্ড বাতাস বয়ে চলেছে সর্বদা। এসব প্রতিকূল পরিবেশই হিমালয়ের ৮ হাজার মিটার বা ২৭ হাজার ফুট উপরের স্থানকে ‘ডেথ জোন’ হিসেবে পরিচিত করেছে। আর সজল খালেদ এ অংশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম যুগান্তরকে জানান, ‘ডেথ জোন’র ব্যাপারে বলা হয়, ‘নো বার্ডস ক্যান ফ্লাই অন দ্যাট হাই (ওই উচ্চতায় কোন পাখিও উড়তে পারে না)। ওখানকার ব্যাপারে একটিমাত্র নির্দেশনাই থাকে যে, যাতায়াতে কোথাও সামান্য বিশ্রামও নেয়া যাবে না। এভারেস্ট জয় করেই ফিরে আসতে হবে। মাউনটেন গড বা পর্বত-ঈশ্বর খ্যাত শেরপারা পর্যন্ত এ নীতি মেনে চলেন।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য সজল খালেদ পঞ্চম বাংলাদেশী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের লক্ষ্যে ১১ এপ্রিল নেপালের উদ্দেশে যাত্রা করেন। এ ক্লাবেরই দুই সদস্য এমএ মুহিত ও নিশাত মজুমদার এর আগে এভারেস্ট জয় করেন। এদের মধ্যে নিশাত হিমালয় চূড়ায় প্রথম বাংলাদেশী নারী। নিশাত মজুমদার যুগান্তরকে বলেন, সাউথ সামিটটি উটের কুঁজের মতো। সেটা ট্রেকিং করা খুবই কষ্টসাধ্য। ডেথ জোনে অক্সিজেনসহ যেতে হয়। আর এভারেস্ট জয় করে দ্রুততম সময়ের মধ্যে নেমে আসতে হয়। কিন্তু সজল বিশ্রাম নিতে থেমেছিলেন বলে জানতে পেরেছি।

মূসা ইব্রাহিম বলেন, এভারেস্টের বেস ক্যাম্পটি ভূমি থেকে ১৭ হাজার ফুট উঁচুতে। সেখান থেকে ডেথ জোন শুরুর এলাকা বা ২৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত শেষ ক্যাম্পটি পর্যন্ত মোট ৬টি ক্যাম্প রয়েছে। এরপর আর কোন ক্যাম্প নেই। ২৫ হাজার ফুট ওঠার পর থেকে শরীরের কোষগুলো ভাঙতে থাকে। সুতরাং প্রকৃতির বৈরী পরিবেশের বাইরে নিজের শরীরও বৈরিতা শুরু করে। মূসা ইব্রাহিম বলেন, সর্বশেষ ক্যাম্প থেকে বাকি ২ হাজার ২৫ ফুট একইসঙ্গে ট্রেকিং সম্পন্ন করতে হয়। তবে এক্ষেত্রে অভিযানটি (ডেথ জোনে প্রবেশের আগে) শুরুর আগে সর্বশেষ ক্যাম্পে গিয়ে বিশ্রাম ও অবস্থান নিতে হয়। মধ্যরাতে সেখান থেকে এভারেস্টের অভিমুখে চূড়ান্ত অভিযানটি শুরু হয়। কিন্তু ফেরার পথে সর্বশেষ ক্যাম্পে নয়, আরও ২ হাজার ফুট নিচে ২৫ হাজার ফুট উঁচুর ক্যাম্পে এসে অবস্থান নেয়ার নিয়ম রয়েছে। অর্থাৎ শেষ দিন ৬ হাজার মিটারের বেশি ট্রেকিং করতে হয়। এ জন্য পর্যাপ্ত শারীরিক সক্ষমতা (ফিটনেস) থাকা চাই।
প্রথম এভারেস্ট বিজয়ী বলেন, সজল খালেদের দুঃখজনক ঘটনা শোনার পর তিনি নেপালে শেরপাদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন যে, শারীরিক অসুস্থতার কারণে তিনি ডেথ জোনে বা এভারেস্ট চূড়া থেকে মাত্র ২৭৫ ফুট নিচে থামতে ইচ্ছাপোষণ করেন সঙ্গীদের কাছে। তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সুং নামে আরেক অভিযাত্রীও সেখানে অসুস্থ হয়ে পড়েন। এ দুই জনই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, এ মৌসুমে আরও পাঁচ অভিযাত্রী এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারান। আর গত ছয় দশকে প্রায় ৩০০ অভিযাত্রী এভারেস্ট জয় করতে গিয়ে মারা গেছেন। এদের অনেকেরই দেহাবশেষ হিমালয়েই রয়ে গেছে।

এভারেস্টের চূড়ায় তিনি : নিজের অদম্য ইচ্ছাশক্তিই সজল খালেদকে পৌঁছে দেয় এভারেস্ট শৃঙ্গে। শারীরিকভাবে তিনি কতটা ‘ফিট’ (সক্ষম) ছিলেন সে তথ্য এখনও জানা যায়নি। এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৫ ফুট। আর সজল খালেদ যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই স্থানটি ভূমি থেকে ২৮ হাজার ৭৫০ ফুট উঁচু। অর্থাৎ, এভারেস্ট চূড়া থেকে মাত্র ২৭৫ ফুট নিচে। নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শামীমা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বলেন, সজল খালেদের মৃতদেহ হিমালয়ের প্রায় ২৮ হাজার ৭৫০ ফুট উচ্চতায় সাউথ সামিটে রয়েছে।
উদ্ধার অভিযান : এভারেস্ট চূড়া জয় করে ফেরার পথে ২০ মে রোজ সোমবার মারা যান চলচ্চিত্র নির্মাতা সজল খালেদ। এর আগে এভারেস্ট জয়ের লক্ষ্যে ১০ এপ্রিল ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছান খালেদ। ২৫ এপ্রিল কাঠমান্ডু থেকে এভারেস্টের উদ্দেশে রওনা হন। ২০ মে সকাল সাড়ে ৮টার দিকে সজল খালেদ এভারেস্ট চূড়ায় আরোহন করেন। নামতে নামতে তার বিকাল হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থতার কারণে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর মঙ্গলবার বাংলাদেশে পৌঁছলে আÍীয়-স্বজনসহ দেশবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ উদ্ধার অভিযান শুরু হয়। শুক্রবার দিবাগত রাতে ও শনিবারের প্রথম প্রহরে শুরু হয় অভিযান। উদ্ধার তৎপরতার জন্য নেপালের ‘সেভেন সামিট ট্রেকিং লিমিটেড’র সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তির অপর দুটি পক্ষ হচ্ছে নেপালের পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস।

নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শামীমা চৌধুরী যুগান্তরকে জানান, ‘চুক্তি অনুযায়ী তাদের ৬৫ হাজার ডলার বা প্রায় ৫৫ লাখ টাকা দিতে হবে। ওই অর্থের পুরোটাই বাংলাদেশ সরকার বহন করছে। এর মধ্যে অগ্রিম ২০ হাজার ডলার পরিশোধ করা হয়। এরপরই শনিবার রাতে ১২ জন শেরপা সজল খালিদের মরদেহ উদ্ধার অভিযান শুরু করে। শনিবার বিকাল পর্যন্ত শেরপারা ৬ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম হয়েছে বলে দলের প্রধান মেসেজ করে দূতাবাসে জানিয়েছে। এরই মধ্যে শেরপারা তাদের অবস্থান সম্পর্কে ১৪ বার মেসেজ পাঠিয়েছেন। আর সজলের মরদেহ রয়েছে ২৮ হাজার ৭৫০ ফুট ওপরে।’ তিনি বলেন, ‘আবহাওয়া খারাপ না হলে ৩০ মে’র মধ্যে সজল খালিদের মরদেহ নিচে নামিয়ে আনা সম্ভব হবে।’ শামীমা চৌধুরী আরও জানান, ‘শেরপারা সজলের মরদেহ বেসক্যাম্পে এনে রাখবে। সেখান থেকে হেলিকপ্টারে করে মরদেহ নিচে আনা হবে। শনিবার আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার বেস ক্যাম্পে যেতে পারেনি। আজ সকালে হেলিকপ্টার বেস ক্যাম্পের দিকে রওনা হওয়ার কথা রয়েছে। হেলিকপ্টারে বাংলাদেশ দূতাবাসের তিনজন কর্মকর্তাও থাকবেন। তারাই বেসক্যাম্প থেকে মরদেহ গ্রহণ করবেন।’ তিনি জানান, ‘আমরা এবং নেপালের পর্যটন মন্ত্রণালয়ও বিষয়টি মনিটর করছি। চুক্তির শর্ত অনুযায়ী পুরো অভিযানের জন্য নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে। পর্যায়ক্রমে তাদের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে।’ এই কূটনীতিক আরও জানান, ‘চুক্তির ৬৫ হাজারের পরও বেসক্যাম্প থেকে হেলিকপ্টারে কাঠমান্ডুতে লাশ পরিবহন, সেখান থেকে বাংলাদেশে পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় হবে।’ প্রসঙ্গত, চুক্তি অনুযায়ী প্রতি আধা ঘণ্টা পরপর উদ্ধার তৎপরতার সর্বশেষ অবস্থা ও ভিডিওচিত্র সরবরাহের পাশাপাশি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছে সেভেন সামিট। শেরপারা সজল খালেদের মৃতদেহকে বেসক্যাম্প-২ পর্যন্ত নিয়ে আসবেন।

চতুর্থ ক্যাম্পে উদ্ধারকারীরা : সর্বশেষ তথ্যে জানা গেছে, পর্বতারোহী সজল খালেদের মরদেহ নামিয়ে আনতে রওনা হওয়া উদ্ধারকারী দল এরই মধ্যে চতুর্থ ক্যাম্পে পৌঁছেছেন। এ ক্যাম্পের উচ্চতা প্রায় ৬ হাজার ৮০০ মিটার বলে জানা গেছে। এরপর আরও দুটি ক্যাম্প রয়েছে ডেথ জোন শুরুর আগে। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শামীমা চৌধুরী আরও বলেন, ‘পরশু নাগাদ উদ্ধারকারী শেরপারা সেখানে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শনিবার বিকালে জানতে পেরেছি শেরপারা চতুর্থ বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছেন। রওনা হওয়ার পর পথে কোথাও বিশ্রাম নেননি তারা। ফলে দ্রুত আগাচ্ছেন তারা। তবে চতুর্থ ক্যাম্পে বিশ্রাম নিয়ে রোববর ভোর নাগাদ ফের যাত্রা শুরু করবে শেরপা দলটি।’

সজল খালেদের বড় ভাই সাখাওয়াত হোসেন যুগান্তরকে জানান, তাদের কাজিন রিয়াজ রহমান এবং সজলের বন্ধু বাবু পরিবারের পক্ষে নেপাল গেছেন। তিনি বলেন, মরদেহ আজিমপুরে মায়ের কবরের পাশে দাফনের ব্যাপারে পরিবারের ইচ্ছা রয়েছে। তবে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্তই তারা মেনে নেবেন।

প্রথম এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিত যুগান্তরকে বলেন, আবহাওয়া ভালো থাকলে কমপক্ষে পাঁচ দিন লাগবে লাশসহ বেসক্যাম্পে ফিরতে। সেই হিসাবে ২৯ বা ৩০ মে মরদেহ কাঠমান্ডু পৌঁছতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপর। আর সজলের বড় ভাই জানান, লাশ যেদিন কাঠমান্ডু পৌঁছবে, আনুষ্ঠানিকতা শেষে পরের দিন তা বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মূসা ইব্রাহিম বলেন, হিমালয় জয় করতে ৩০ লাখ টাকারও বেশি লাগে। তিনি আরও বলেন, এ মৌসুমে লাশ উদ্ধার না করলে বর্ষার পর তা আর না পাওয়ার আশংকাই বেশি। আর ৩১ মে’র পর পাহাড় ট্রেকিং নিষিদ্ধ। সে কারণে যা করার এ মাসের মধ্যেই করতে হচ্ছে।


সজল খালেদের পুরো নাম মোহাম্মদ খালেদ হোসাইন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের সিংপাড়া হাসারগাঁও গ্রামে। তার বাবার নাম আবদুল আজিজ ও মায়ের নাম মৃত সখিনা বেগম। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তার স্ত্রীর নাম শৈলী। সুস্মির নামে তাদের এক বছরের ফুটফুটে একটি ছেলে সন্তান রয়েছে।

পুরুটা এখানে
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×