শওকত মাহমুদকে টিভিতে খুব কম দেখা যায়। তারপরও তিনি যতগুলো অনুষ্ঠানে আমন্ত্রিত হোন তারমধ্যেও উনার অনুষ্ঠান আমি খুব একটা দেখিনি। তবে যতগুলো দেখেছি, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটো অনুষ্ঠানই হয়েছিলো বর্তমানে চালু ৪টি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের একটার টকশোতে। সেখানে আমি দেখেছি তিনি কিভাবে অনুষ্ঠান পরিচালনাকারীর প্রতিটি তথ্য সন্ত্রাসের জবাব তীব্র ভাষায় দিয়েছেন। যদিও উনাকে ঠিক মতো কথা বলতে দেয়া হতো না এবং ঘটনা যেটা ঘটেনি সেটাও তথ্যের মারপ্যাঁচে আটকিয়ে উনাকে দিয়ে বলানোর যে ব্যর্থ চেষ্টা সেটা তিনি কিভাবে মোকাবেলা করেছেন। যদিও এই টিভি চ্যানেলের সংবাদ এবং টকশোর উপস্থাপনাকারীদেরকে বিরোধী মতের উপর তীব্র আক্রমনাত্মক ভাষা, অঙ্গভঙ্গি এবং তথ্য সন্ত্রাসের পাহাড় সমান অভিযোগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে জনাব শওকত মাহমুদ "এ কোন মিডিয়া" শিরোনামে একটি আর্টিকেল ও লিখেছিলেন একটি বহুল প্রচারিত দৈনিকে।
গতকাল রাত ৯টার পরে যে কোন একটি সময় হবে। আমি টিভির রিমোট হাতে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ঘুরাঘুরি করছি। হঠাৎ একটা সময় আরটিভিতে দেখলাম স্ক্রীনের নীচে লাল অক্ষরে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। আমার চোখ যখন টিভিতে পড়েছিলো, ঠিক তখন ব্রেকিং নিউজ এর শেষ অংশটি স্ক্রল হচ্ছিল। তাতে লেখা দেখলাম, "".............. সংকটাপন্ন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।"" এই অংশটুকু পড়ে এবং ব্রেকিং নিউজটি পুনরায় প্রথম থেকে স্ক্রলিং হওয়ার আগেই আমার কেন জানি মনে হলো (নিজের সম্পুর্ণ অজান্তেই) শওকত মাহমুদ নয়তো?
টিভিতে স্ক্রলিংটি যখন আবার পুনরায় হতে থাকলো তাতে অবিশ্বাস্য রকম ভাবে দেখলাম বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা, বর্তমান সময়ের মিডিয়া মনোপলি ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র আপোষহীন ও সংগ্রামী ব্যক্তিত্ব জনাব শওকত মাহমুদের নাম।
বর্তমান সময়ে যখন এদেশের ১৬ কোটি সত্য প্রিয় জনগণ তথাকথিত মিডিয়ার হলুদ সাংবাদিকতা, অসত্য টিভি রিপোর্টিং ও নিজেদের দলীয় লোক দিয়ে টকশো উপস্থাপনা এবং দলীয় লোকদেরকেই অতিথি হিসেবে দেখতে দেখতে টিভি চ্যানেলগুলো থেকে প্রায় মুখ সরিয়ে নিয়েছে, আর বর্তমান সংসদের বিরোধী দল বলে ক্ষ্যত বিএনপি'র নেতা কর্মীরা যখন সরকারের সামান্য হুমকি ধমকিতেই কোপোকাত তখন শওকত মাহমুদের মতো সংগ্রামী সাংবাদিকের খুব বেশী প্রয়োজন।
প্রিয় শওকত মাহমুদ, আপনাকে ভালোবাসি এবং আপনার সুস্থতা কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



