somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আইন পরিপন্থী আন্দোলনে ২ হাজার বাংলাদেশির জয়

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








আন্দোলন করে দাবি আদায়ে সক্ষম হয়েছেন সৌদি আরবরে জেদ্দায় একটি কোম্পানিতে কর্মরত প্রায় ২ হাজার বাংলাদেশি পরিচ্ছন্ন শ্রমিক।

এসব শ্রমিকরা তাদের আকামা নবায়ন, পাসপোর্ট ফেরত, বেতন-ভাতা প্রদান ও ছাড়পত্রের দাবিতে সোমবার জেদ্দায় কোম্পানিটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে।

বুধবার বাংলাদেশি শ্রমিকদের বরাত দিয়ে সৌদি দৈনিক আরব নিউজ এই সংবাদ তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশি এই কর্মীরা প্রথমে কাতাব হ্যান্ড্রিক্স নামের একটি কোম্পানিতে কাজ করতো, যা পরবর্তীতে আরেকটি কোম্পানি কিনে নেয়। এই অবস্থায় বাংলাদেশি কর্মীরা তাদের পাওনা বেতন-ভাতা না পেয়েই দেশে ফিরতে হবে এমন আশঙ্কা করছিল।

আন্দোনে অংশ নেয়া কয়েকজন কর্মী সংবাদ মাধ্যমটিকে জানান, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে কোম্পানিটি ১৮ জনকে আবাসিক অনুমতিপত্র (আকামা) নবায়ন করে দিয়েছে এবং বাকি সব কর্মীদের আকামা নবায়নের প্রতিশ্রুতিও তারা পেয়েছেন।

আব্দুস সাত্তার নামে এক কর্মী জানান, কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তারা দুই হাজার কর্মীর প্রত্যেককে আকামা নবায়নের নিশ্চয়তা দিয়েছে। তাই এখন কর্মীদের উচিত ঘরে ফিরে যাওয়া এবং সময়মতো কাজে যোগ দেওয়া।

কর্মীদের দেয়া এসব কথা কোম্পানিটি রাখবে বলে আশা প্রকাশ করেছেন মোহাম্মদ মোখলেস নামে আরেক কর্মী। তিনি বলেন, ‘আমরা চাই নতুন এই কোম্পানিটি আমাদের সঙ্গে একটি চুক্তি করুক। কারণ, এর আগে আমরা যে চুক্তি করেছিলাম তা হয়েছিল আগের কোম্পানির (কাতাব হ্যান্ড্রিক্স) সঙ্গে।’

মোখলেস জানান, নতুন কোম্পানিটি ইতোমধ্যে কর্মীদের কয়েকজনকে নবায়ন করা আকামা হস্তান্তর করেছে এবং প্রত্যেকের আকামা নবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারপরও তারা কনস্যুলেট ও সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানিয়েছে, যাতে আবারো তাদের সঙ্গে এ ধরনের অন্যায় করা হলে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারে।’

বাংলাদেশের শ্রম বিষয়ক কনসুল মোকাম্মেল হোসেন আরব নিউজ- কে জানিয়েছেন, ‘সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট সব সময়ই বাংলাদেশি কর্মীদের সহায়তা করে আসছে। বিক্ষোভের ঘটনায় কনসুল জেনারেল কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনাও করেছেন।’

বাংলাদেশি কর্মীদের দাবি যাতে মেনে নেওয়া হয় সেজন্য কনস্যুলেট বিষয়টি পর্যবেক্ষণ করছিল বলেও জানান মোকাম্মেল হোসেন।

পাশাপাশি তিনি বাংলাদেশি ওই কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বিক্ষোভ বা ধর্মঘটের মতো কর্মসূচি সৌদি আরবের আইনের পরিপন্থী।

এদিকে, কাতাব হ্যান্ড্রিক্সকে কিনে নেওয়া নতুন কোম্পানিটির একজন মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশি কনস্যুলেট, পুলিশ ও সৌদি সরকারের বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশি কর্মীদের সঙ্গে কোম্পানির সব দ্বন্দ্বের অবসান হয়েছে এবং দাবির ব্যাপারে সমঝোতা হওয়ায় তারা কাজে ফিরে গেছে।

প্রতিষ্ঠানের এই মুখপাত্র জানান, বাংলাদেশি কর্মীদের প্রত্যেকের বৈধতা নিশ্চিত করা হয়েছে। ফলে সাধারণ ক্ষমার বিষয়টি তাদের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।

এদিকে, গত ১১ মে সৌদি আরবের শ্রমবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার সে দেশে বাংলাদেশের কর্মীদের আকামা নবায়নের সুযোগ দিয়েছে, যা আগামী ৩ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

View this link

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×