অবশেষে ম্যাচ গড়াপেটা বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ক্রিক ইনফোকে মুশফিকুর রহিমের দেয়া এক সাক্ষাৎকারে জানান; আশরাফুলের ম্যাচ পাতানোর কেলেঙ্কারি বাংলাদেশের ক্রিকেটের গৌরবগাথায় দাগ দিয়েছে। দোষী প্রমাণিত হলে আশরাফুলের কঠোর শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
ক্রিকেট বিশ্বে এতোদিন বাংলাদেশের পরিচ্ছন্ন ভাবমূর্তিই ছিল। সে জায়গাতেই বড় এক আঘাত মোহাম্মদ আশরাফুলের ম্যাচগড়াপেটার কুকীর্তি। বাংলাদেশের বিস্ময় বালক এমন পথেও হাঁটতে পারেন সেটা কেউই বিশ্বাস করতে পারেননি। বিশ্বাস হয়নি মুশফিকেরও।
মুশফিক বলেন “আমি যখন আশরাফুলের মুখ থেকেই এটা শুনলাম, তখন খুবই খারাপ লেগেছিল। বিপিএলের ম্যাচগুলোকে দূরে সরিয়ে রাখলেও আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।”
বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচেও গড়াপেটার সাথে জড়িত ছিলেন অ্যাশ এ বিষয়টি স্তব্ধ করেছে বাংলাদেশর অধিনায়ক মুশফিকুর রহিমকে।
আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের বিরুদ্ধে যে কয়টি ম্যাচ পাতানোর অভিযোগ এসেছে তার মধ্যে একটি ম্যাচের অধিনায়কও ছিলেন মুশফিকুর রহিম। “এখন যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। এতে আমাদের তরুণ খেলোয়াড়েরা জানবে যে এটা খুবই বড় অপরাধ।”
আশরাফুল যে এমন কান্ডও করতে পারেন সেটা নাকি কখনও আঁচ করতে পারেননি তিনি। দোষী প্রমাণিত হলে আশারাফুলের কঠোর শাস্তি হওয়া উচিত বললেন মুশফিক।
তবে যদি সবকিছুর পরে আবারও আশরাফুলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ হয়, তাহলে তাঁকে দলে স্বাগতই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




