somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বোন কে বাঁচাতে সাহায্য করুন

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই সতর্ক করে রাখছিলাম । আজকে আমি এক বোনের জন্য টাকা চাইবো । হু, আপন বোন না । মানে রক্তের কোন সম্পর্ক নাই সেই আপুর সাথে । কিন্তু, সে আমার বোন । আমরা এক সাথে ভার্সিটিতে পড়ি । সরি, পড়তাম । সে এখন ক্যান্সারে আক্রান্ত । কোলন ক্যান্সার । হুমায়ন আহমেদ যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলো, সেই ক্যান্সার । ব্যয়বহুল চিকিৎসা । কিন্তু, কি করার আছে ? আজকে আমি যদি আপনার ভাই হতাম, আর আমার যদি ক্যান্সার হতো, তাহলে আপনি কি পারতেন আমাকে গলা টিপে হত্যা করতে ? কিংবা পারতেন আমাকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে ? সম্ভব না । শেষ পর্যন্ত চেষ্টা আপনি অবশ্যই করতেন ।

সেই আপুর বাবা মা আমাদের ভার্সিটিতে এসেছিলেন আমাদের কাছে । অর্থাৎ আমাদের ভার্সিটির চ্যারিটি ক্লাবের কাছে । ক্লাবের পক্ষ থেকে যেটুকু করার আমরা চেষ্টা করেছি ।যা কালেকশন হয়েছে তা অতি নগণ্য । তাই আপনাদের কাছে হাত পাতা ।

মানুষের জন্য হাত পাততে আমার একটুও লজ্জা করে না । করা উচিৎ ও না । বোনটির নাম নউরিন । তার বাবা মায়ের যেটুকু সম্পদ ছিল, সেটা বিক্রি করে তারা আপুর চিকিৎসা চালাচ্ছে । তাঁরা বলেছেন, রক্ত বিক্রি করে যদি চিকিৎসার ব্যয় উঠত তাইলে তাঁরা সেটাই করতেন ।

একজন সহপাঠী, একজন ভাই হিসাবে আমি আপনাদের কাছে কিছু টাকা চাচ্ছি । এই টাকার কিছুই আমি আমার জন্য খরচ করবো না । টাকা গুলা আপুর পরিবারের কাছে দেয়া হবে । সেই টাকা দিয়ে এবং আপনাদের দোয়ার জোরে আপু হয়তো সুস্থ হতেও পারে, আবার অকালে মারাও জেতে পারে । এটাই বাস্তবতা । কিন্তু, চেষ্টা তো করতেই হবে ।

ভাই, অনুরধ । নিজের একদিনের হাত খরচের টাকা কি আমার এই বোন টার জন্য দেন ।

যারা আমাকে চেনেন, তাঁরা আমার কাছে ডিরেক্ট টাকা দিতে পারেন । যারা বিশ্বাস করেন, তাঁরা বিকাশ অথবা ব্যাংক একাউন্ট এ টাকা দিতে পারেন । যারা বিশ্বাস করেন না আমাকে, কিন্তু সাহায্য করতে চান, তাঁরা প্লিজ কষ্ট করে AIUB এর যে কোন কেম্পাস অফিস এ গিয়ে টাকাটা দিয়ে আসতে পারেন । আর যারা টাকা দিতে রাজি না, তাঁরা দোয়া করেন । একদিনের হাত খরচ বাঁচিয়ে সেই টাকা দিলে হয়তো বোনটা আবার সুস্থ জীবন ফিরে পেত ।

বিকাশ একাউন্ট নাম্বারঃ ০১৭৩২০৫৯০১০

একাউন্ট নেমঃ Nusrat jahan siddiqui
ব্যাংক একাউন্ট নাম্বারঃ 00334010439
ব্যাংক এশিয়া লিমিটেড

স্বচ্ছতার জন্য আপনি চাইলে টাকা ডোনেট করে এই স্ট্যাটাস এ কমেন্ট করতে পারেন । আপনাদের কাছে আমার অনুরধ এবং দাবী, কিছু টাকা দান করুন । আর, প্রথম কমেন্ট এ ইভেন্ট লিঙ্ক দিলাম । সেখানে আমাদের এক টিচার (তাবিন স্যার) আছেন ইভেন্ট হোস্ট হিসাবে । তার সাথেও যোগাযোগ করতে পারেন ।

স্ট্যাটাসটায় আপনাকে ট্যাগ করার জন্য দুঃখিত । বাট, এই দুঃখ আমি মাঝে মাঝেই প্রকাশ করি, এবং করবো ইনশাআল্লাহ্‌ ।

More information : 01557716147 ( Samim Sarkar Sammu , প্রেসিডেন্ট অফ AIUB SHOMOY CLUB)

ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে । আপনারা চাইলে জয়েন করতে পারেন । Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×