কিছু দিন আগে বড় ভাইয়ের কাছ থেকে গিফট হিসাবে একটা Nexus 7 উপহার পেলাম। কিন্তু চালাতে গিয়ে অনেক ঝামেলায় পড়লাম। তাই যারা অভিজ্ঞ তাদের কাছে কিছু বিষয়ে সাহায্য চাচ্ছিঃ
১। কিভাবে pdf ফাইল পড়বো? pdf ফাইল যদি নেট বা পিসি থেকে nexus এ লোড করি তবে তা পড়া যায় না। এমনকি তা দেখাও যায় না।
২। Wifi ছাড়া কিভাবে nexus কে নেটের সাথে কানেক্ট করবো ? অর্থাৎ wifi ছাড়া অন্য কোন উপায়ে কি নেটে কানেক্ট করা যাবে? bluetooth দিয়ে কি মোবাইলের মাধ্যমে নেটে কানেক্ট করা যাবে? কিভাবে?
৩। আমার nexus কেনার প্রধান উদ্দেশ্য হচ্ছে বই পড়া বা নেট ব্যবহার করা। আপনাদের বিশেষ কোন সাজেশন আছে কি যা দ্বারা আমি আমার nexus কে আরও ভালো ভাবে এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো?
আসলে আমি অ্যানড্রেডের সম্পর্কে অনেক কম জানি। এই nexus এর মাধ্যমেই আমি প্রথম অ্যানড্রেড ব্যবহার করছি। তাই অ্যানড্রেডের সম্পর্কে জানালেও উপকৃত হবো।
সবাইকে অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


