
” সন্ধ্যা “ একটি নদীর নাম। আমাদের গ্রামের বুক চিরে বয়ে গেছে প্রমত্তা সন্ধ্যা নদী। আমার শৈশব, কৈশোরের হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই নদীটির সাথে। শৈশবের স্মৃতিচারন করে আমি একটি গান লেখার চেষ্টা করেছি---
এই সন্ধ্যা নদীর তীরে,
যদি আসতো আবার ফিরে,
যে দিন গুলি মোর হারায়েছি শৈশবে কৈশোরে।।
ষড়ঋতুর নাগরদোলায় চেপে দিনে রাতে,
চপল চতুর মনটা যেথায় থাকতো শুধূ মেতে।
কি যে মধুর ছিলো সে দিন
রং-বেরঙের স্বপ্নে রঙিন;
ছোট্ট সুখের নীড়ে।
যে দিন গুলি মোর হারায়েছি শৈশবে কৈশোরে।।
মায়ের আদর ভালোবাসায়
সিক্ত শিশু বেলা!
বাবার সোহাগ ভরা শাসন
যায় কি তারে ভোলা?
রঙ-বেরঙের দিনগুলো হায়!
হারিয়ে গেলো কোন অজানায়?
আসবে কী আর ফিরে?
যে দিন গুলি মোর হারায়েছি শৈশবে কৈশোরে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

