চার চোখে পড়ি হাজারো প্রশ্নমালা!
মুখ ফুটে তবু হয়না কিছুই বলা।
কিছু প্রশ্ন প্রশ্ন হয়েই থাকে;
উত্তর কভু পায়না খুঁজে তাকে।
বুকের ভেতর কালবোশেখী ঝড়!
তবুও দু'জন অবাক নিরুত্তর!
কখনো কখনো মৌনতাই যেন-
হাজারো কথার দুয়ার খুলে ডাকে।
তুমি আমি তবুও এমন নিরব;
বুঝিতে চাইনা মনের মৌনতাকে।
কখনো হৃদয় এমন বাঁধনে বাঁধে,
মনের আকুতি নিরব ভাষায় কাঁদে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



