
লেখক হওয়ার মানসে আমি
কী লিখেছি কবে আর?
আমি লিখে চলি দিন-রাত দুর্নিবার এক স্বপ্নের মোহে।
স্বপ্ন আমার সোনার বাংলা;
একতাবদ্ধ বাংলাদেশ!
কলম ধরেছি হাতে!
যেখানে পরাশক্তির হাতে অস্ত্রের ঝনঝনানি;
ড্রোন অথবা পারমানবিক মারনাস্ত্র!
আর আমার হাতে?
মামুলি কলম!
অবাক হওয়ার কিছু নেই।
নজরুল, সুকান্ত আর বঙ্গবন্ধুর দেশে জন্মেছি আমি!
তাদের অসমাপ্ত কাজ হাতছানি দিয়ে ডাকছে আমায়;
সারা যে আমায় দিতেই হবে।
আগামী প্রজন্মের তরে-
একটি বাসযোগ্য পৃথিবীর স্বপ্নে বিভোর আমি!
আমার প্রিয়তম স্বন্তানের মুখচেয়ে-
এ যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে।
লেখনী আমার; রুখে দাঁড়াও।
যুদ্ধ, সন্ত্রাস, দূর্নীতি আর সব ভয়াবহতার বিরুদ্ধে।
মানুষের হাতে হাতে তুমি হও শান্তির হাতিয়ার।
কলম ধরেছি হাতে;
বুদ্ধিজীবি হওয়ার মানসে নয়।
কলম ধরেছি হাতে;
প্রকৃত মানুষ হওয়ার অদম্য বাসনায়।
(ছবিতে আমার আম্মু; যখন তার নানু বাড়ীতে; তার খালামনির পড়ার টেবিলে।)
(রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



