বেশ ভয়াবহ রকমের নির্লিপ্ত আমি!
বইয়ের পাতায় মন দিয়েছিতো দিয়েছি;
চার পাশের জগৎটা ভুলে গেছি নিমিষেই।
অথবা পত্রিকার পাতায় চোখ রেখেছিতো রেখেছি;
ডানে বায়ে কি হচ্ছে কে জানে?
এমনই এক সুনাগরিক আমি!
বই পড়ি, পত্রিকা পড়ি, টিভিতে টক শো দেখি,
দেশ-বিদেশের খুব খবর রাখি;
অথচ অনতি দুরে এত জটলা কেন? খোঁজ রাখিনা।
ঘরের বাইরে আজ কুকুরটা এত চেঁচাচ্ছে কেন? উকি দিয়ে দেখিনা।
বেশ ভদ্রলোক আমি!
টিভিতে ব্রেকিং নিউজ-
“অর্ধনগ্ন একটি মেয়েকে পাওয়া গেছে বিলের ধারে!
রক্তাক্ত শরীর নিয়ে সে এখন হাসপাতালে কাতরাচ্ছে!”
দেশটার যে কি হল?
যাক বাবা, এ আর নতুন কি?
কোথাকার কোন মেয়ে;
কেন গিয়েছিল বিলের ধারে কে জানে?
চায়ে চুমুক দিতে দিতে আজকের পত্রিকাটা টেনে নেই।
ওহ্! এখানেও ধর্ষন!
নাহ! প্রতিদিন এত ধর্ষনের সংবাদ!
আর পড়তে ইচ্ছে করে না।
পরের পাতা উল্টাতেই ফোনটা বেজে ওঠে-
হ্যালো, আসিফ সাহেব বলছেন?
জ্বী বলুন।
আপনাকে যে একটু হাসপাতালে আসতে হবে?
কেন, কেন?
আপনার ছোট বোন আরিফা এখন...
এ্যাঁ! আরিফা! কোন হাসপাতালে? আমি আসছি...
এই শুনছো, আরিফার না আজ কলেজ বন্ধ?
ও আবার বাইরে গেল কখন?
নির্লিপ্ত আমি আজ হন্ত-দন্ত হয়ে ছুটি হাসপাতালে!
আঁৎকে উঠি আমি!
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা!
আরিফা! হ্যা আমাদের আরিফা!
ইস্ শকুনেরা কি করেছে আমার বোনটারে?
লক্ষী সোনা কি ভাবে হল?
কারা করল এসব?
নিরুত্তর আমার বোনের চোখ দু’টি এখন পাথর!
অনড় পাথর চোখে তাঁকিয়ে আমার দিকে!
ধরনী দ্বিধা হও;
জীবনে এই প্রথম আমি লজ্জা পাচ্ছি, ভীষন লজ্জা;
পুরুষ হয়ে জন্মানোর লজ্জা!
আমি চিৎকার করছি! গগন বিদারি চিতৎকার!
তোমরা কি শুনতে পাচ্ছ?
এতদিন কত যদু-মধুর বোন ধর্ষিত হয়েছে;
কত আবুল-বাবুলের কন্যা লাঞ্চিত হয়ে আত্নহনন করেছে;
কর্ণপাত করিনি!
আজ আমার বোন!
হ্যাঁ প্রাণ প্রিয় ছোট বোনটি আমার!
কি করুন! কি নিদারুণ এই দৃশ্য!
কি ভয়াবহ! কি জঘন্য নৃশংসতা!
দেখে যাও, তোমরা দেখে যাও!
এর পরে কার পালা? তোমরা জানো কি?
তোমার ছোট বোনটি?
অথবা প্রিয় কন্যাটি?
ওরা কি বাইরে যায়?
ওদের কি ঘরে বন্দী করে রাখো তোমরা?
ওদের হাতে পায়ে শিকল পড়িয়ে রাখবে তোমরা?
নাকি জেগে উঠবে?
জেগে ওঠো; রুখে দাঁড়াও হে মানুষ্য সমাজ!
আর নির্লিপ্ত থেকনা!
আমাদের নির্লিপ্ততা পশুদের ঔধ্যত্ব বাড়িয়ে দেয়।
নরপশুদের টুটি চেপে ধর।
যেখানে পাও সেখানে ওদের প্রতিহত কর।
আর নির্লিপ্ত থেকনা!
এগিয়ে এসো;
আগামী প্র্রজন্মের তরে।
আমাদের ছোট বোনটি, প্রিয় কন্যাটির তরে।
পশুদের মনে করিয়ে দাও;
যে মায়ের গর্ভ ফেটে ওরা বেড়িয়েছে;
ওরা সেই মায়ের জাতি!
আগামী প্রজন্মের মা!
নারী কোন ভোগ্যপন্য নয়;
নারীকে সম্মান করতে শেখো।
নয়তো ধ্বংস হবে!
সমুলে ধ্বংস হবে!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



