প্রবাসীর গান
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু; আমায় বলে দে,
কবে ফিরব স্বদেশে?
যেথায় আমার মা রয়েছে;
যাব মায়েরই কাছে।
ফিরব কবে স্বদেশে?
সবুজ গাঁয়ের ছোট্ট নীড়ে,
সোনামনি মা থাকেরে,
আলোয় ভরে আঁধার গৃহ
মা যখন হাসে।
আমার সকল ব্যাথা যাইরে ভুলে-
লক্ষী মায়ের পরশে।
ফিরব কবে স্বদেশে?
মধু মাখা কন্ঠ মায়ের,
স্নেহ-মমতা হৃদয়ের,
মায়ের মত এই জগতে
কে ভালোবাসে?
আমার দুঃখগুলো সুখ হয়ে যায়-
থাকলে মায়েরই পাশে।
ফিরব কবে স্বদেশে?
মাতৃহীনের কি যে ব্যাথা!
বুঝেছি এসে হেথা,
মায়ের মুখের ডাক শুনিনা
নিঠুর বিদেশে!
মায়ের আঁচল তলের শীতল ছায়া-
পাইনা খুঁজে এ’দেশে।
ফিরব কবে স্বদেশে?উৎসর্গ: আমার প্রাণ প্রিয় মা’কে (যিনি সন্ধ্যা নদীর তীরে চির নিদ্রায় শায়িত।)
(ছবি: নেট থেকে।)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুন